বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: সৃষ্টি সাংস্কৃতিক কেন্দ্র ও গ্রন্থাগার
ইমেইল: ashrafhemol@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ১৫-০২-২০১৫
পূর্ণ ঠিকানা: গ্রাম নাহিরাজপাড়া, ডাকঘর নিয়ামতপুর উপজেলা করিমগঞ্জ, জেলা কিশোরগঞ্জ।
উপজেলা: করিমগঞ্জ , জেলা: কিশোরগঞ্জ, বিভাগ: ঢাকা
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ কিশোর ২৭, গণগ্রন্থাগার অধিদপ্তর, কিশোরগঞ্জ, ১৫-০৪-২০১৯
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান নিজস্ব ঘর
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম ২টি
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ০ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ১০ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম এক. স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনী: সৃষ্টি সাংস্কৃতিক কেন্দ্র ও গ্রন্থাগার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিগত ২৫ ও ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনীর আয়োজন করেছে। এই প্রদর্শনী অনেক লোক আগ্রহভরে পরিদর্শন করেছে। সন্ধ্যায় মুক্তির গান চলচিত্র প্রদর্শন করা হয়। স্থানীয় ছাত্রছাত্রী ও জনগণ আগামী বছর এরকম প্রদর্শনী আয়োজনের জন্য অনুরোধ করেছে। দুই. গ্রন্থাগার দিবস : সৃষ্টি সাংস্কৃতিক কেন্দ্র ও গ্রন্থাগার এর সদস্যগণ বিগত ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভাতে ফেস্টুনসহ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তিন. জাতীয় দিবস উদযাপন : অনান্য বছরের মতো এবারও সৃষ্টি সাংস্কৃতিক কেন্দ্র ও গ্রন্থাগারে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযথ সম্মানের সাথে উদযাপন করা হয়েছে। গ্রন্থাগারের সদস্যগণ ছাড়াও এলাকায় বসবাসকারী সকল শ্রেনীর নাগরিকগন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। সৃষ্টি সাংস্কৃতিক কেন্দ্র ও গ্রন্থাগারের সদস্যরা অস্থায়ী শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করেছেন। চার. বইপাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন : এ বছর সৃৃষ্টি সাংস্কৃতিক কেন্দ্র ও গ্রন্থাগার আয়োজিত নির্ধারিত গ্রন্থপাঠ প্রতিযোগিতায় তিনটি বিভাগে মোট ২৩জন পাঠক সদস্য অংশগ্রহন করেছিল। ১ম বিভাগে (প্রথম - তৃতীয় শ্রেণী) ‘প্রতিবেশীর প্রতি ভালোবাসা’, ২য় বিভাগে (চতুর্থ - ষষ্ঠ শ্রেণী) বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশিত ‘কিশোর রচনা সমগ্র তিন’, এবং ৩য় বিভাগে জন বানিয়ানের ‘মুসাফিরের সফরনামা’ বইটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পাঠ করে। বিচারকগণ প্রতি বিভাগের তিন জন শ্রেষ্ট পাঠককে মনোনিত করে বই উপহার দেন। তিনটি বিভাগে ১৮ জন শিক্ষার্থী চিত্রাংক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শ্রেষ্ঠ প্রতিযোগীদের বই ও সনদ উপহার দেয়া হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বেগম রোকেয়া এর জীবন ও কর্ম বিষয়ে আলোচনা, রচনা লেখা ও চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যত প্রজন্মের (৩য় থেকে ১০ম শ্রেণি) জন্য বইপাঠ, ছবি আকাঁ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচ. মুক্তিযুদ্ধ করিমগঞ্জের দিনপঞ্জি : সৃষ্টি সাংস্কৃতিক কেন্দ্র ও গ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা সম্পাদক আশরাফুল আলম ছিদ্দিক রচিত মুক্তিযুদ্ধ করিমগঞ্জের দিনপঞ্জি বইটি প্রকাশিত হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত করিমগঞ্জ উপজেলায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর তারিখ অনুসারে সংক্ষিপ্ত বিবরণ এই বইটিতে লিপিবদ্ধ করা হয়েছে। বইটি সৃষ্টি সাংস্কৃতিক কেন্দ্র ও গ্রন্থাগার এর প্রথম প্রকাশনা। এই বছর করিমগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিকট বইটি বিতরণ করা হয়েছে।
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম আশরাফুল আলম ছিদ্দিক, সাধারণ সম্পাদক
মোবাইল নম্বর ০১৭১১৩১০৪৮৩ , ০১৭১১৩১০৪৮৩ হোয়াটস্যাপ নম্বর ০১৭১১৩১০৪৮৩
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের ছবিসমূহ
গ্রন্থাগারের কার্যক্রম
৩ মার্চ, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপন
image
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালিতে অংশগ্রহণ।
Back