বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: আলোকবর্তিকা গ্রন্থালয়
ইমেইল: t.chandan.store2@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ০১-০১-২০১৭
পূর্ণ ঠিকানা: উত্তরা ভবন, ১৯/ডি-৭, উত্তর টোলারবাগ, মিরপুর-১, ঢাকা-১২১৬
উপজেলা: মিরপুর , জেলা: ঢাকা, বিভাগ: ঢাকা
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ জাগ্রকে/০৫৯৫, ৩০-১০-২০২৩
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান ভাড়া বাসায়
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম ২টি , সমকাল, দি ডেইলী স্টার
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ০ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ১০ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম ১) জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন, ২) জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কর্মসূচিতে অংশগ্রহণ, ৩) জাতীয় গ্রন্থকেন্দ্র ও অআকখ -এর যৌথ উদ্যোগের পাঠচক্রে অংশগ্রগণ, ৪) জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মহোদয়ের আমন্ত্রণে আমরা কয়েকজন ঢাকাস্থ বেসরকারি পাঠাগারের সংগঠকবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভায় উপস্থিত হ‌ই জাতীয় গ্রন্থকেন্দ্রের সভাকক্ষে। ৫) 'সৃষ্টি পাঠোদ্যান' পাঠাগারকে নবতর ধাপে উন্নীতকরণের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য পাঠাগারের সাথে এক বিশেষ আলোচনা সভা করে সহযোগিতামূলক সখ্যতা স্থাপন করা। ৬) শিক্ষা প্রতিষ্ঠান 'চেতনা মডেল একাডেমি' তে লাইব্রেরি সক্রিয় করার কাজে ভূমিকা রাখা। ৭) 'স্বপ্নবীণা শিল্পকলা বিদ্যালয়'-এর শিক্ষার্থীদেরকে নিয়মিত বইপাঠে যুক্ত করা হয়েছে। ৮) রূপনগরে অবস্থিত 'পারটেক্স লাবনী' তে বসবাসরত শিশু-কিশোরদেরকে নিয়মিত বইপাঠে যুক্ত করা হয়েছে। ৯) মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ভাইয়ের জন্মদিন পালন উপলক্ষ্যে খুবই অনাড়ম্বর এবং অনানুষ্ঠানিক আয়োজন করতে এবং তার শান্ত, ধীর অথচ গভীর কিছু কথা শুনতে আমরা বেসরকারি গ্রন্থাগারের বেশ কয়েকজন সমবেত হই মুক্তিযুদ্ধ জাদুঘরে। ১০) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে আমাদের আলোকবর্তিকা গ্রন্থালয় ও মুকুল ফৌজ পাঠাগারের যৌথ ব্যবস্থাপনায় কথাসাহিত্যিক রিজিয়া রহমান স্মরণে পাঠক-শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা শেষে ১৭ জুন ২০২৬ ছিল চূড়ান্ত অনুষ্ঠান। সেখানে ছিল তথ্যচিত্র প্রদর্শনী, কথাসাহিত্যিক রিজিয়া রহমানের রচনা থেকে গদ্যপাঠ, তাকে নিয়ে আলোচনা, শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট উপহার দেয়া, পাঠক-শিক্ষার্থীদের সেরাদেরকে পুরস্কার এবং সনদপত্র দেয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১) "সুলতানার স্বপ্নঃ শিক্ষার্থীসম্পৃক্ত সৃজনশীল পাঠ" দ্বিতীয় পর্যায়ের সমাপনী উৎসবে আলোকবর্তিকা গ্রন্থালয়ের প্রদর্শণীর থিম ছিল: নারীর মুক্ত ডানা, স্মৃতির বৃক্ষ, 'সুলতানার স্বপ্ন' গ্রন্থ থেকে চেতনা ১২) রোকেয়া সাখাওয়াতের সুলতানার স্বপ্ন বইয়ের পাঠ প্রতিক্রিয়ায় অংশগ্রহণ ১৩) আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠে অংশগ্রহণ ১৩) কথাসাহিত্যিক রিজিয়া রহমানের উপর শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তর কার্যক্রম ( রিজিয়া রহমানের জীবনী এবং সাহিত্যকর্ম নিয়ে লিখিত নিবন্ধ পাঠের পর ) পরিচালনা করে। ১৪) জুলাই গণ অভ্যুত্থান কর্মসূচিতে অর্থাৎ চিত্রাংকন এবং নিবন্ধ লেখাতে অংশগ্রহণ।
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম ডাঃ শর্মি আহমেদ
মোবাইল নম্বর ০১৭১২১০৪৫৬৫ , ০১৭১২১০৪৫৬৫ হোয়াটস্যাপ নম্বর ০১৭১২১০৪৫৬৫
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
১৯৭০-০১-০১
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের ছবিসমূহ

গ্রন্থাগারের সম্মুখভাগের ব্যানার সহ ছবি

Library Image

অভ্যন্তরীণ অংশের ছবি

Library Image
গ্রন্থাগারের কার্যক্রম
১ আগস্ট, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন
image image image image
আলোকবর্তিকা গ্রন্থালয় একটু ভিন্ন আঙ্গিকে উদযাপন করলো জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬। ৫ ফেব্রুয়ারি'২৬ অপরাহ্ন সেজেছিল গল্প বলা, কবিতা বলা, গান, বই উপহার আর বইমেলার মাধ্যমে। আলোকবর্তিকা গ্রন্থালয় এসে হাজির হলো ঢাকার মিরপুরের রূপনগরের একটি ভবনের ছাদে আর পেয়ে গেল নতুন পাঠক- শিশু, কিশোর এবং তাদের মা। লেখক সাফিয়া খন্দকার রেখা অতিথি হিসেবে এসেছিলেন এ আয়োজনে। নিজের লেখা বই উপহার দিলেন আলোকবর্তিকা গ্রন্থালয়ের পাঠকদের। এপার্টমেন্টের ছোট্ট কোন একটি জায়গা লাইব্রেরির জন্য ব্যবহার করা যায়। সেখানে ছোট্ট একটি তাক অথবা আলমারি থাকতে পারে । ওই অ্যাপার্টমেন্টের বসবাসকারীরা নিয়মিত সেখান থেকে বই নিতে পারে। এরকম একটি ভাবনা থেকেই এ আয়োজন।
১ আগস্ট, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন
কথাসাহিত্যিক রিজিয়া রহমান স্মরণ
image image image image
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে আমাদের আলোকবর্তিকা গ্রন্থালয় ও মুকুল ফৌজ পাঠাগারের যৌথ ব্যবস্থাপনায় কথাসাহিত্যিক রিজিয়া রহমান স্মরণে পাঠক-শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা শেষে ১৭ জুন ছিল চূড়ান্ত অনুষ্ঠান। সেখানে ছিল তথ্যচিত্র প্রদর্শনী, কথাসাহিত্যিক রিজিয়া রহমানের রচনা থেকে গদ্যপাঠ, তাকে নিয়ে আলোচনা, শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট উপহার দেয়া, পাঠক-শিক্ষার্থীদের সেরাদেরকে পুরস্কার এবং সনদপত্র দেয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উপচে পড়া হল ভর্তি দর্শক-শ্রোতাদের উপস্থিতিই এই অনুষ্ঠানের সফলতা এবং মূল প্রাপ্তি।
Back