বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: বই ঘর পাঠাগার
ইমেইল: editorboighor@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ০৬-০৪-২০২০
পূর্ণ ঠিকানা: জান্নাতুল ভিলা, টেংগরজানী, তুলসীঘাট-৫৭০০, গাইবান্ধা
উপজেলা: গাইবান্ধা সদর , জেলা: গাইবান্ধা, বিভাগ: রংপুর
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ গাই-৪৬, ১০-০৯-২০২২
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান ভাড়াকৃত পাকা ভবনের টিনশেড কক্ষে পরিচালিত হয়
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম প্রথম আলো, দৈনিক মাধুকর, বিভিন্ন ধরনের ম্যাগাজিন ও ক্রোড়পত্র
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ০ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ১৫ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম বই ঘর পাঠাগারের কার্যক্রম বই ঘর পাঠাগার জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে। পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পাঠাগারটি একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষামূলক কার্যক্রম পাঠদান কর্মসূচি: পাঠাগারে নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদান করা হয়। পাঠচক্র: পাঠকদের অংশগ্রহণে নিয়মিত বই আলোচনা, সাহিত্যচর্চা ও জ্ঞান বিনিময়ের আয়োজন করা হয়। শিক্ষাবৃত্তি প্রদান: মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে শিক্ষা বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। বইপড়া প্রতিযোগিতা: পাঠাভ্যাস গড়ে তোলা এবং বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতা: সাধারণ জ্ঞান, ইতিহাস, সাহিত্য ও সমসাময়িক বিষয়ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা: শিশু-কিশোরদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে উৎসাহ প্রদান করা হয়। রচনা ও বিতর্ক প্রতিযোগিতা: শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় গ্রন্থাগার দিবস পালন: গ্রন্থাগারের গুরুত্ব ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। উৎসব ও দিবস উদযাপন বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন: • ২১ ফেব্রুয়ারি—আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। • ২৬ মার্চ—মহান স্বাধীনতা দিবস। • ১৪ এপ্রিল—বাংলা নববর্ষ। • ৫ জুন—বিশ্ব পরিবেশ দিবস। • ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। • জাতীয় গ্রন্থাগার দিবস। পরিবেশ ও সমাজকল্যাণমূলক কার্যক্রম বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। সুবিধাবঞ্চিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা: মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান করা হয়। স্থানীয় বইমেলায় অংশগ্রহণ: বিভিন্ন বইমেলায় অংশগ্রহণের মাধ্যমে পাঠাগারের কার্যক্রম ও পাঠাভ্যাসের গুরুত্ব তুলে ধরা হয়। মানবিক সহায়তা কার্যক্রম সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ: পবিত্র রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ: ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক বিতরণ: শিশুদের জন্য নতুন জামা-কাপড় বিতরণ করা হয়। অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ: শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বই ঘর পাঠাগার পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি আলোকিত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম মো: মেহেদী হাসান
মোবাইল নম্বর ০১৭৬৭১৪০১১৪ , ০১৭৬৭১৪০১১৪ হোয়াটস্যাপ নম্বর ০১৭৬৭১৪০১১৪
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
২০২৩-২০২৪ ১৯৭০-০১-০১
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের ছবিসমূহ

গ্রন্থাগারের সম্মুখভাগের ব্যানার সহ ছবি

Library Image

অভ্যন্তরীণ অংশের ছবি

Library Image
গ্রন্থাগারের কার্যক্রম
১৭ ডিসেম্বর, ২০২৫ ৮:০৯ পূর্বাহ্ন
কৃতি শিক্ষার্থীদের সম্মাননা
image image image image image image image image
বাবার পুরোনো সাইকেলেই কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছিল এক শিক্ষার্থী। কারও চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, কারও মুখে গর্বের হাসি। আবার কেউ বলল, “আজকের এই বৃত্তি আমাদের জীবনে আশীর্বাদের মতো।” গাইবান্ধার কৃতি শিক্ষার্থীদের জন্য বুধবারের বিকেলটা তাই হয়ে উঠেছিল এক অন্যরকম আনন্দের দিন। ‘আলো ছড়াক মেধা, স্বপ্ন গড়ুক সাহস’ এই স্লোগান নিয়ে বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের সম্মেলন কক্ষে এসএসসি শিক্ষা বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হলো সংবর্ধনা। অনাড়ম্বর এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি, ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজনে ও পৃষ্ঠপোষকতায় ছিল সু-প্যালেস, সৃজনশীল গাইবান্ধা, ফ্যাশন প্যালেস ও বই ঘর পাঠাগার। প্রতিবছরের মতো এবারও জেলার অচ্ছল, সুবিধাবঞ্চিত, প্রান্তিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। জেলার সাতটি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ৫০ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
১৭ ডিসেম্বর, ২০২৫ ৮:০৪ পূর্বাহ্ন
১৬ ডিসেম্বর দিবস উদযাপন (বিজয় দিবস)
image image image image image
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) বই ঘর পাঠাগার-এর উদ্যোগে সকালে গাইবান্ধা বিজয় স্তম্ভে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের অম্লান স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
১৭ ডিসেম্বর, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ন
রংপুর বিভাগীয় বই মেলায় অংশগ্রহণ ২০২৫
image image image image image image image image image image
রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সম্মেলন কক্ষে আজ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ দুপুরে বেসরকারি গ্রন্থাগারসমূহের গ্রন্থাগারিক, পাঠক ও সংগঠকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সম্মানিত পরিচালক জনাব আফসানা বেগম ম্যাম। আরও উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্র এর মোহাম্মদ ইনামুল হক স্যার, সহকারী পরিচালক এবং মোঃ রাসেল রানা স্যার, উপগ্রন্থাগারিক । গাইবান্ধা জেলার ১৫টি বেসরকারি পাঠাগার থেকে প্রায় ৭০ জন প্রতিনিধি এই আলোচনায় অংশগ্রহণ করেন, যা জেলার পাঠক সংস্কৃতি, গ্রন্থাগার আন্দোলন এবং গণপাঠাগার ব্যবস্থাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আলোচনায় বই ঘর পাঠাগার থেকেও প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করা হয়েছে, যা গাইবান্ধার গ্রন্থাগার উন্নয়ন প্রচেষ্টায় আরেকটি মূল্যবান সংযোজন।
২২ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ২০২৫
image image image image image image image image image image image image image image image image image image image image
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ২০২গাইবান্ধা সরকারি কলেজে ১৯-২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত তিনদিনব্যাপী বইমেলায় অংশগ্রহণ করে “বই ঘর পাঠাগার”। মেলায় শিশুতোষ ও বড়দের জন্য বিভিন্ন বই প্রদর্শিত হয়, যা শিক্ষার্থী ও পাঠকদের আকর্ষণ করে। শিশু ও বড়রা তাদের পছন্দের বই ক্রয় করে এবং বই ঘর পাঠাগারের সদস্যরা মেলায় আগত পাঠকদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে পাঠাগার বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরতে নানা বইয়ের আয়োজন করে, যা মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।৫
১০ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা গণগ্রন্থাগারের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫
image image image image image image image image image image image image image
গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার-এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা গণগ্রন্থাগারের আয়োজনে ৫ ফেব্রুয়ারি সারাদেশে উদযাপিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫। গাইবান্ধা জেলা উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করার জন্য বিভিন্ন আয়োজন করে। প্রথমে কেক কেটে দিবসের উদ্বোধন করা হয়, এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর বইপাঠ, রচনা, চিত্রাঙ্কন এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মেহেদী হাসান এবং বই ঘর পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সকলের মাঝে গ্রন্থাগারের গুরুত্ব ও বইয়ের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি করতে সহায়তা করেছে।
১০ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ন
বই ঘর পাঠাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপিত
image image image image image image image image image image image image image image image image image image image image
বই ঘর পাঠাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপিত ৫ ফেব্রুয়ারি ২০২৫, জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে নিউটন প্রিপারেটরী স্কুলে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বই ঘর পাঠাগার এর আয়োজনে অনুষ্ঠিত এবছরের কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল "সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার।" অনুষ্ঠানের শুরুতেই র‍্যালির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী এবং শিক্ষক অংশ নেন। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে গ্রন্থাগারের গুরুত্ব, পাঠাভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা ও ডিজিটাল যুগে বইয়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের জন্য বই পড়া কর্মসূচি ও পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা তাদের বই পড়ার আগ্রহ আরও বাড়াবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
বই ঘর পাঠাগারের গ্রন্থাগার দিবসের র ্যালি
image image
বই ঘর পাঠাগারের গ্রন্থাগার দিবসের র ্যালি
Back