বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: মুনসুর নাহার গ্রন্থাগার
ইমেইল: monsurnahar.r.library@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ১৯-০১-২০১৫
পূর্ণ ঠিকানা: গ্রাম- মহিমা , পোস্ট অফিস- আলমপুর -২৪১১, উপজেলা- পূর্বধলা, জেলা- নেত্রকোনা
উপজেলা: পূর্বধলা , জেলা: নেত্রকোণা, বিভাগ: ময়মনসিংহ
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ তালিকাভুক্তিকরণ নম্বর- নেত্র ১২, প্রদানকারী প্রতিষ্ঠান- গণগ্রন্থাগার অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ২৫-১০-২০২০
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান মহিমা, আলমপুর-২৪১১, পূর্বধলা, নেত্রকোনা
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম দৈনিক যুগান্তর
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ০ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ২২ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম গণগ্রন্থাগারের এক বছরের বার্ষিক কার্য-পরিকল্পনা ও দিবস উদযাপন: ১. নিয়মিত পাঠসেবা ও সাধারণ কার্যক্রম: দৈনন্দিন পাঠসেবা: পাঠকদের জন্য পত্রিকা, সাময়িকী ও পুস্তক লেনদেন সেবা। সদস্যপদ বৃদ্ধি : গ্রামে নারী, বৃদ্ধ ও শিশুদের জন্য বাড়ি বাড়ি বই পৌঁছানোর উদ্যোগ। ত্রৈমাসিক পাঠচক্র ও সাহিত্য আড্ডা: প্রতি ৩ মাসে নির্দিষ্ট কিছু বইয়ের ওপর উন্মুক্ত আলোচনা। সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সেবা: বৃক্ষরোপণ। ২. বার্ষিক উদযাপন ক্যালেন্ডার ৫ ফেব্রুয়ারি: জাতীয় গ্রন্থাগার দিবস বই প্রদর্শন, পাঠাভ্যাস বৃদ্ধি সংক্রান্ত আলোচনা সভা। ২১ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস প্রভাতফেরি, কবিতা আবৃত্তি ও ভাষাশহীদদের স্মরণে বই প্রদর্শন। ২৬ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক প্রদর্শনী ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। এপ্রিল – জুন ১৪ এপ্রিল (১লা বৈশাখ): বাংলা নববর্ষ বর্ষবরণ অনুষ্ঠান, লোকজ খেলাধুলার আয়োজন । জুন মাস: পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ কর্মসূচি লাইব্রেরি প্রাঙ্গণে ও গ্রামে বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতামূলক আলোচনা। জুলাই – সেপ্টেম্বর জুলাই মাস: জুলাই স্মৃতি ও গণঅভ্যুত্থান স্মারক কর্মসূচি স্মৃতিচারণ সভা, বইপাঠ ও রচনা প্রতিযোগিতা। ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, তথ্যচিত্র/চলচ্চিত্র প্রদর্শনী। বাৎসরিক শেষ সপ্তাহ: বার্ষিক পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাধারণ সভা।
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম জাহিদুল ইসলাম নাহিদ
মোবাইল নম্বর ০১৮৪১২৬৫৯৭১ , ০১৮৪১২৬৫৯৭১ হোয়াটস্যাপ নম্বর ০১৫২১৪৯৯৯৭০
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের ছবিসমূহ

গ্রন্থাগারের সম্মুখভাগের ব্যানার সহ ছবি

Library Image

গ্রন্থাগারের সম্মুখভাগের ব্যানার সহ ছবি

Library Image

অভ্যন্তরীণ অংশের ছবি

Library Image
গ্রন্থাগারের কার্যক্রম
১৯ আগস্ট, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
ক্ষুদে পাঠকদের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
image image
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমাদের লাইব্রেরিতে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লাইব্রেরির ছোট ছোট ক্ষুদে পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দেশপ্রেম এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, আবৃত্তির আয়োজন ছিল এই উদযাপনের মূল আকর্ষণ।
১৯ আগস্ট, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাতফেরি, র্যালি ও ভাষার ইতিহাস নিয়ে আলোচনা
image image image image
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লাইব্রেরির উদ্যোগে একটি প্রভাতফেরি ও র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে লাইব্রেরি প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় লাইব্রেরির সম্মানীত সভাপতি জাহিদুল ইসলাম নাহিদ উপস্থিত থেকে আমাদের ক্ষুদে পাঠকদের উদ্দেশ্যে ২১শে ফেব্রুয়ারির ইতিহাস, ভাষা আন্দোলনের পটভূমি এবং আমাদের সমৃদ্ধ সংস্কৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য ছোট পাঠকদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করে।
১৯ আগস্ট, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ, পথপাশে বৃক্ষরোপণ ও লাইব্রেরির সৌন্দর্যবর্ধন কর্মসূচি
image image image image
পরিবেশ সুরক্ষা ও তরুণ প্রজন্মকে সবুজ সচেতন করে তোলার লক্ষ্যে আমাদের লাইব্রেরির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। লাইব্রেরির সভাপতি জাহিদুল ইসলাম নাহিদ-এর সার্বিক তত্ত্বাবধানে এবং 'দ্য হাঙ্গার প্রজেক্ট'-এর সহযোগিতায় অঞ্চলের প্রায় ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি লাইব্রেরিতে চলাচলের প্রধান রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ করা হয় এবং লাইব্রেরির সৌন্দর্যবর্ধনের জন্য বারান্দা ও আঙিনায় মনোরম টবে নানাজাতের গাছ লাগানো হয়।
১৯ আগস্ট, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ
পাঠকবান্ধব পরিবেশ সৃষ্টি ও ক্ষুদে পাঠকদের উৎসাহিত করতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
image image
বই পড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য এবং লাইব্রেরিকে একটি পূর্ণাঙ্গ পাঠকবান্ধব কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ক্ষুদে পাঠকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাঠকদের লাইব্রেরিমুখী করা ও তাদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতায় বিভিন্ন আনন্দদায়ক খেলার ব্যবস্থা ছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল ক্ষুদে পাঠকদের মাঝে পুরস্কার বিতরণ করে তাদেরকে নিয়মিত বই পড়ার প্রতি উৎসাহিত করা হয়।
১৯ আগস্ট, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
স্বাধীনতা বইমেলায় অংশগ্রহণ
image image image image
বই পড়ার বার্তা ছড়িয়ে দিতে এবং লাইব্রেরির নিয়মিত পাঠসেবা ও বহুমুখী কার্যক্রম জনসাধারণের সামনে তুলে ধরতে আমাদের লাইব্রেরি 'বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা'-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মেলায় লাইব্রেরির নির্ধারিত স্টলে পাঠক, দর্শনার্থী ও গুণীজনদের উল্লেখযোগ্য উপস্থিতি পরিলক্ষিত হয়। এই অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পাঠক সম্প্রসারণের পাশাপাশি অন্যান্য বইপ্রেমী সংগঠনের সাথে অভিজ্ঞতা বিনিময় ও মেলবন্ধন তৈরির এক অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে।
১৯ আগস্ট, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
অন্যরকম গ্রুপ কর্তৃক বই উপহার ও পরিচিতি পর্ব
image image image
অন্যরকম গ্রুপের সম্মানীত চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ-এর পক্ষ থেকে আমাদের লাইব্রেরির জন্য নতুন ও সমৃদ্ধ বই উপহার প্রদান করা হয়। প্রাপ্ত বইগুলোকে পাঠকদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এবং লাইব্রেরির সেলফে সুবিন্যস্ত করার নিমিত্তে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে এক পরিচিতি ও আড্ডা পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষক ও শিক্ষার্থীরা এসব মানসম্মত বই পেয়ে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এগুলোকে লাইব্রেরির সংগ্রহে যুক্ত করার প্রক্রিয়ায় সরাসরি অংশ নেন।
Back