বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: উত্তরণ
ইমেইল: uttoran2023@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ২১-০২-২০২৪
পূর্ণ ঠিকানা: ভিক্টোরিয়া স্কুল মার্কেট, কলেজ রোড, শ্রীমঙ্গল
উপজেলা: শ্রীমঙ্গল , জেলা: মৌলভীবাজার, বিভাগ: সিলেট
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ জাগ্রকে/০৬২৫, ০১-০১-২০২৬
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান তিনতলা ভিতবিশিষ্ট ভবনের নিচতলার দুৃটি কক্ষ নিয়ে গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম ১টি দৈনিক পত্রিকা (সমকাল), ১টি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার (প্রতি শুক্রবার), কালি ও কলম ১টি, কিআ, বিজ্ঞান চিন্তা, কিশোর কণ্ঠ, প্রথম আলো ঈদ সংখ্যা
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ১০২০ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ১০ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম কবি নজরুলের ১২৬তম জন্ম-জয়ন্তী উদযাপন, জাতীয় গ্রন্থাগার দিবসস ২০২৬ পালন, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রাপ্তিতে লেখক নৃপেন্দ্রলাল দাশকে সংবর্ধনা, আমন্ত্রিত বিশিষ্টজনের উপস্থিতিতে উত্তরণ পাঠাগার সাময়িকী প্রতীতি ২০২৬ এর মোড়ক ্উন্মোচন অনুষ্ঠান।
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম মোঃ সাইফুল ইসলাম
মোবাইল নম্বর ০১৭১২০৯৮৫৭৩ , ০১৭১২০৯৮৫৭৩ হোয়াটস্যাপ নম্বর ০১৩৩২৫৮৭৮৬৬
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের ছবিসমূহ

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬

Library Image

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬

Library Image

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬

Library Image

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬

Library Image
গ্রন্থাগারের কার্যক্রম
১৪ জুন, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার ২০২৬ প্রাপ্তিতে কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশকে উত্তরণ পাঠাগার থেকে সংবর্ধনা, উত্তরণ পাঠাগার সাময়িকী ‘প্রতীতি’র মোড়ক উন্মোচন ও পাঠাগারের সদস্য হিসেবে ২০২৫ সালের সর্বাধিক বই পড়ুয়া স্থানীয় শিক্ষার্থীকে পুরস্কার
image image image image
বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার ২০২৬ প্রাপ্তিতে প্রফেসর নৃপেন্দ্রলাল দাশকে উত্তরণ পাঠাগার থেকে সংবর্ধনা দেওয়া হয় এবং উত্তরণ পাঠাগার সাময়িকী প্রতীতি'র দ্বিতীয় বর্ষ সংখ্যা ২০২৬ এর মোড়ক উন্মোচন করা হয়। প্রফেসর নৃপেন্দ্রলাল দাশের রবীন্দ্রবিষয়ক একাধিক বই নিয়ে স্বরচিত প্রবন্ধ পাঠ করেন জনাব রুহুল আমিন, প্রভাষক, বাংলা বিভাগ, শ্রীমঙ্গল সরকারি কলেজ এবং একই বিভাগ ও কলেজের অতিথি শিক্ষক জনাব নিশাত তাসনিম। প্রবন্ধগুলোতে শ্রীহট্টে রবীন্দ্রস্মৃতিসংশ্লিষ্ট লেখকের কথাগুলো সকলের মনোযোগ কাড়ে। উত্তরণ পাঠাগারের পক্ষ থেকে তাঁকে বর্ণিল ফুলের শুভেচ্ছা জ্ঞাপনের সাথে উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এরপরই উত্তরণ পাঠাগারের নিয়মিত প্রকাশনা বার্ষিক সাহিত্য পত্রিকা প্রতীতি'র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। উত্তরণ পাঠাগারের সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্ব পরিচালিত প্রাণবন্ত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর শামসুন নাহার খান, প্রাক্তন অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ; প্রফেসর রফি আহমদ চৌধুরী, প্রাক্তন উপাধ্যক্ষ, শ্রীমঙ্গল সরকারি কলেজ; জনাব সুদর্শন শীল, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ; জনাব আব্দুর রউফ তালুকদার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও সম্পাদক, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), শ্রীমঙ্গল উপজেলা ; দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সাবেক শিক্ষক, ভিক্টোরিয়া হাই স্কুল , জহিরুল মিঠু, শিক্ষক, ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজ , শ্রীমঙ্গল উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও সাংস্কৃতিক কর্ম ী জনাব হাফিজুর রহমান তুহিন এবং উত্তরণের কিছু পাঠক। পাঠাগারের সদস্য হিসেবে ২০২৫ সালের সর্বাধিক বই পড়ুয়া স্থানীয় শিক্ষার্থ ী নাছরিন আক্তার নিশিতাকে পুরস্কৃত করা হয়।
Back