বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: দনিয়া পাঠাগার
ইমেইল: doniapathagar.89@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ২৮-০৭-১৯৮৯
পূর্ণ ঠিকানা: ১৩৭২ দক্ষিণ দনিয়া শাহী মসজিদ রোড দনিয়া ঢাকা ১২৩৬
উপজেলা: কদমতলী , জেলা: ঢাকা, বিভাগ: ঢাকা
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ ৬৫ গণ গ্রন্থাগার অধিদপ্তর, ০৫-১০-২০১১
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান নিজ ভবনে
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ০ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ৩২ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একুশে ফেব্রুয়ারিতে ভাষা দিবস স্মরণে বর্ণমালা প্রতিযোগিতা আয়োজন, আলী জাকের গ্রন্থপাঠ উদ্যোগ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণ তিনজন সেরা নির্বাচিত , ৫৫ জন কে সনদপত্র দেয়া হয় এবং সারা দেশ থেকে অংশগ্রহণকারী বেসরকারি গ্রন্থাগার গুলোর মধ্যে সেরা ২০ পাঠাগার মধ্যে দনিয়া পাঠাগার কে নির্বাচিত করে দশ হাজার টাকা বই উপহার প্রদান করে মুক্তিযুদ্ধ জাদুঘর । মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সুলতানার স্বপ্ন পাঠ কার্যক্রমে পাঠকদের নিয়ে অংশগ্রহণ ২য় পর্যায় , দুইজন সেরা নির্বাচিত মোট অংশগ্রহণকারী ৩৭ জন পাঠক সদস্য , সেরাদের সেরা উপহার এবং সকল পাঠক সদস্য অংশ অংশগ্রহণকারী কে ইউনেস্কো লোগো খচিত সনদপত্র দেয়া হয় । জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বিশিষ্ট লেখক বুদ্ধিজীবীদের স্মরণে বইপাঠ কর্মসূচিতে পাঠকদের অংশগ্রহণ। বাংলা নববর্ষ উদযাপন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আয়োজন এর মাধ্যম অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০০০ অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ। সারাবেলা নাটক উৎসব আয়োজন দেশের বিখ্যাত চারটি নাটকের দল পাঠকদের মাঝে নাটক পরিবেশন করে, নাটক শেষে অভিনেতা এবং ডিরেক্টার নাটকের বিষয় নিয়ে আলোচনা করেন পাঠকদের মাঝে এবং প্রশ্নোত্তর দেন। জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত পাঠচক্র সহ বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ । জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রথম পরিচালক সরদার জয়েনউদ্দিনের স্মরণে কুইজ প্রতিযোগিতা, বই প্রদর্শনী, এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় দনিয়া পাঠাগারে জাতীয় গ্রন্থকেন্দ্রর পরিচালক মহোদয়ের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং লেখক প্রকাশক সহ দনিয়া পাঠাগারের পাঠক, দনিয়া কলেজের ছাত্র-ছাত্রী, আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন ।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার আয়োজন, "জ্ঞান প্রসারে পাঠাগারের ভূমিকা" শীর্ষক প্রবন্ধ পাঠ সানজিদা ইসলাম । এবং পাঠাগারের পাঠক সদস্য গন অংশগ্রহণ করে।
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম মোহাম্মদ শাহনেওয়াজ
মোবাইল নম্বর ০১৮১৬৪৩৪৩৮৭ , ০১৮১৬৪৩৪৩৮৭ হোয়াটস্যাপ নম্বর ০১৮১৬৪৩৪৩৮৭
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের ছবিসমূহ

গ্রন্থাগারের সম্মুখভাগের ব্যানার সহ ছবি

Library Image

অভ্যন্তরীণ অংশের ছবি

Library Image
গ্রন্থাগারের কার্যক্রম
৫ আগস্ট, ২০২৬ ২:৪৮ পূর্বাহ্ন
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত প্রবন্ধ লিখন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
image image
৪ জুলাই সকালে জাতীয় গ্রন্থকেন্দ্র সারাদেশের বেসরকারি গ্রন্থাগার এর পাঠকদের নিয়ে প্রবন্ধ লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। দনিয়া পাঠাগারের পাঠক সদস্য সানজিদা ইসলাম প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।
৫ আগস্ট, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ন
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত প্রবন্ধ লিখন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
image image
৪ জুলাই সকালে জাতীয় গ্রন্থকেন্দ্র সারাদেশের বেসরকারি গ্রন্থাগার এর পাঠকদের নিয়ে প্রবন্ধ লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। দনিয়া পাঠাগারের পাঠক সদস্য সানজিদা ইসলাম প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।
২৮ জুলাই, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
দনিয়া পাঠাগার এর ৩৭ বছর পূর্তি
image image image
আজ ২৮ জুলাই মঙ্গলবার বিকেল ৫:০০ টায় দনিয়া পাঠাগার এর ৩৭ বছর পূর্তি উপলক্ষে জ্ঞান বিকাশ ও প্রসারে লাইব্রেরির ভূমিকা শীর্ষক প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠানে সানজিদা ইসলাম পাঠক সদস্য নিজের লেখা প্রবন্ধ পাঠ করেন। পাঠক সদস্য ইফতা গান পরিবেশন করেন, বাঁশির সুরে মুগ্ধ করেন জালাল এবং দনিয়া পাঠাগারের পাঠক সদস্য হাফসা, বুলবুল, শাকিব , তাজ আল মাসুদ সহ অন্যান্য পাঠক সদস্য অংশগ্রহণ করেন। দনিয়া পাঠাগারের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ সঞ্চালনা করেন।
২৫ জুলাই, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ন
স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান
image image image
গত ২৬ মার্চ ২০২৬ পাঠক সদস্য, সাধারণ সদস্যদের নিয়ে বইপাঠ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
১৯ জুলাই, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ন
দনিয়া পাঠাগার আয়োজিত বর্ণমালা অঙ্কন প্রতিযোগিতা
image
গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে বর্ণমালা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঈশাল এবং মফিজুর রহমান বিরোধী। আলোচনায় অংশগ্রহণ করেন ইকবাল হাফিজ, মোঃ শাহনওয়াজ মাসুদুজ্জামান
১৯ জুলাই, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন
দনিয়া পাঠাগার আয়োজিত বর্ণমালা অঙ্কন প্রতিযোগিতা
image
গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে বর্ণমালা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঈশাল এবং মফিজুর রহমান বিরোধী। আলোচনায় অংশগ্রহণ করেন ইকবাল হাফিজ, মোঃ শাহনওয়াজ মাসুদুজ্জামান
১৯ জুলাই, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ন
কুইজ প্রতিযোগিতা
image
আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুলের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৭ জুন ২০২৬। দনিয়া পাঠাগারের সভাপতি মোঃ শাহনেওয়াজ ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মাসুদ জ্জামান সৃজনশীল বইপাঠে উৎসাহিত করা হয় শিক্ষার্থীদের।
১৮ জুলাই, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন
বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন
image image image image
দনিয়া পাঠাগারের পাঠকদের নিয়ে ১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় দনিয়া পাঠাগার প্রাঙ্গণ
১৮ জুলাই, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন
কথাসাহিত্যিক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রথম পরিচালক সরদার জয়েন উদ্দীন স্মরণ অনুষ্ঠান
image image image image
জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ২৩ জুন ২০২৬ সরদার জয়েনউদ্দিন স্মরণে বইপাঠ কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। দনিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা এবং আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুলের শতাধিক শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জাতীয় গ্রন্থকেন্দ্র অনুষ্ঠানের আয়োজন করেন এবং ব্যবস্থাপনায় ছিলেন দনিয়া পাঠাগার।
১৮ জুলাই, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ন
সারাবেলা নাট্য উৎসব নাটক নিয়ে আলোচনা
image
১৮ এপ্রিল ২০২৬ দনিয়া পাঠাগারের পাঠক সদস্য কর্মকর্তাদের মাঝে ঢাকার চারটি নাট্য দলের প্রযোজনা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় প্রাচ্যনাট প্রযোজনা গার্ডিয়ান অফ দ্য গডস , নাট্যপালা প্রযোজনা বাঘ ,অনুস্বর প্রযোজনা বুদ্ধিজীবীর বাসায় শয়তান এবং সুনন প্রযোজনা গোধূলি বেলায় নাটক শেষে দনিয়া পাঠাগার আয়োজিত পাঠকদের মুখোমুখি নাট্যকার অভিনেতা মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন
আলী যাকের গ্রন্থপাঠ উদ্যোগ ২০২৬
image image
সারা দেশ থেকে ৫০ টি বেসরকারি গ্রন্থাগারের পাঠকদের নিয়ে শুরু হলো আলী যাকের গ্রন্থপাঠ উদ্যোগ চতুর্থ আসর। স্কুল ও কলেজ , বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন শুরু হয়েছে। আগামী মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে। এপ্রিলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে এবং দিনব্যাপী আয়োজন থাকবে। এই আয়োজনটি ও সহযোগিতায় বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি।
৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ন
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬
image image image image
দনিয়া পাঠাগার পাঠকদের নিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে 5 ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় পাঠাগারের নিজ ভবনে আলোচনা সভা আয়োজন করা হয়। এই আয়োজনে পাঠাগারের পাঠক ছাড়াও পাঠকের অভিভাবকরা উপস্থিত ছিলেন। কেন পাঠাগারের সাথে যুক্ত হওয়া প্রয়োজন এ বিষয়ে পাঠাগারে পাঠকরা আলফ্রেড ইন্টারন্যাশনাল কুলের শিক্ষার্থীদের মাঝে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সুলতানা স্বপ্ন গ্রন্থপাঠ উৎসব 2026
image image image image
গত ৩১ জানুয়ারি মুক্তিযুদ্ধ জাদুঘর রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত সুলতানের স্বপ্ন বইপাঠ কর্মসূচিতে চল্লিশটি বেসরকারি পাঠাগার এবং 35 টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 850 জনের শিক্ষার্থী অভিভাবক শিক্ষক পাঠাগার কর্মী অংশগ্রহণ করেন। ধনিয়া পাঠাগার থেকে ৬০ জনের দলের মধ্যে ৩৮ জন পাঠ প্রতিক্রিয়া জমা দেন। একজন স্কুল শিক্ষার্থী সেরা দশে মনোনীত হন। দনিয়া পাঠাগারের একটি বুথ দৃশ্যমান থাকে যেখানে পাঠাগারের কার্যক্রম তুলে ধরা হয়েছে এবং পাঠকদের সৃজনশীল উপকরণ প্রদর্শিত হয়েছে, পাঠাগারের পক্ষ থেকে সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করা হয়। সকল শিক্ষার্থীকে ইউনেস্কো ও মুক্তিযুদ্ধ জাদুঘর লোগো স্বাক্ষর খচিত সনদপত্র বিতরণ করা হয়। বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি সহযোগিতায় ছিলেন।
Back