|
জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০ ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১ E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd গ্রন্থাগারের বিস্তারিত তথ্য |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রন্থাগারের নাম: উপকূলীয় পাবলিক লাইব্রেরী
ইমেইল: upakuliyalibrary@gmail.com প্রতিষ্ঠার সাল ও তারিখ: ২৯-০৪-২০১০
পূর্ণ ঠিকানা:
গ্রাম: খুদুককালী, ডাক: ছনুয়া, উপ: বাঁশখালী, জেলা: চট্টগ্রাম।
উপজেলা: বাঁশখালী , জেলা: চট্টগ্রাম, বিভাগ: চট্টগ্রাম
|
||||||||||||||||||||||||||||||||||||||||
অনুদান সম্পর্কিত তথ্য |
|
|||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের কার্যক্রম |
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৯ মে, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী পালনের সংবাদপত্রে প্রকাশিত নিউজ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| চট্টগ্রামের দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ ও জাতীয় দৈনিক জনবানী | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৯ মে, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী পালিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| সাম্য ও ঐক্যের এক অনন্য মিলনমেলা: সাম্য, দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানটি শুধু একটি সাহিত্যিক আয়োজন ছিল না; এটি ছিল সম্প্রীতি, সচেতনতা ও সামাজিক ঐক্যের এক অনন্য মিলনমেলা। সোমবার (২৫ মে ২০২৬) পাঠাগারের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম, লেখক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ একত্রিত হয়ে নজরুলের চেতনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজকের এই আয়োজন আমাদের জন্য বিশেষ অনুপ্রেরণার। কারণ, এখানে কোনো বিভেদ ছিল না—ছিল না দল, মত কিংবা ব্যক্তিগত অবস্থানের দূরত্ব। একটি ইউনিয়নের জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় শিক্ষক, লেখক, সমাজসেবক, আলেম ও তরুণ শিক্ষার্থীরা একই মঞ্চে এসে নজরুলের আদর্শকে ধারণ করেছেন। এই দৃশ্য প্রমাণ করে, জ্ঞানচর্চা ও সংস্কৃতির শক্তি মানুষকে একত্রিত করতে পারে। উপকূলীয় পাবলিক লাইব্রেরির জন্য এটি নিঃসন্দেহে সাহস ও আশার এক বড় উৎস। প্রান্তিক জনপদে একটি পাঠাগারকে কেন্দ্র করে এমন প্রাণবন্ত সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ সৃষ্টি হওয়া আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে। আমরা বিশ্বাস করি, বই, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধের এই পথচলাই আগামী দিনের আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনাসভায় বক্তব্য রাখেন ১২ নং ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী, ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন আমিরুল হক এমরুল কায়েস, বাঁশখালী জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মোখতার হোসাইন সিকদার, ছনুয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস সুলতানা চৌধুরী, ছনুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবদুল্লাহ আল মামুন ফয়সাল, অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ছনুয়া ৭নং ওয়ার্ড ইউপি সদস্য বাহাদুর আলম, আল আকসা একাডেমির সিনিয়র শিক্ষক মাওলানা আজিজুল হক আজিজ, ইসলামী আন্দোলন ছনুয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি ও ছনুয়া মনু মিয়াজী জামে মসজিদের খতিব মাওলানা মোজাম্মেল হক ইউনূস, পূর্ব পুইছড়ি উচ্চ বিদ্যালয়ের কো-অর্ডিনেটর শাহাদাৎ হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদুল ইসলাম, ছনুয়া মা ফাতেমা মাদরাসা পরিচালক আলমগীর কবির সিকদার, উপকূলীয় পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক মোবারকা বেগম, মো. নুরুল আকতার, রেশমিনা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীম। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলা সাহিত্য ও বাঙালি জাতিসত্তায় নজরুল এক অবিচ্ছেদ্য নাম। তিনি ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য ও ঔপনিবেশিক দাসত্বের বিরুদ্ধে এক অগ্নিস্ফুলিঙ্গ কণ্ঠস্বর। তাঁর কবিতা ও লেখনী নিপীড়িত মানুষের হৃদয়ে জাগিয়ে তুলেছিল মুক্তির আকাঙ্ক্ষা, সাহস ও প্রতিবাদের ভাষা। সত্য ও ন্যায়ের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। দারিদ্র্য, সংগ্রাম ও প্রতিকূলতার মাঝেও তিনি মানুষের মুক্তি ও মানবতার জয়গান গেয়ে গেছেন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১০ মে, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে কবিগুরুর জন্মজয়ন্তী পালিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী। গত শুক্রবার লাইব্রেরির হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। জন্মজয়ন্তী উপলক্ষে পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও প্রবন্ধ পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীম। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূর্ব পুইছড়ি উচ্চবিদ্যালয়ের কো-অর্ডিনেটর শাহাদাত হোছাইন। তিনি কবিগুরুর অমর সৃষ্টি সোনার তরী-এর প্রসঙ্গ তুলে ধরে বলেন, “কবিগুরু তাঁর কর্মযজ্ঞ রেখে গেলেও আজ তিনি আমাদের মাঝে নেই, তবে তাঁর সাহিত্যকর্ম আজও আমাদের পথ দেখায় ও অনুপ্রেরণা জোগায়।” তিনি আরও বলেন, শান্তিনিকেতন-এর মতো প্রকৃতিনির্ভর শিক্ষাব্যবস্থা বর্তমান সমাজের জন্যও অনুকরণীয়। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতায় গড়ে তুলতে সাহিত্যচর্চার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তারা কবিগুরুর সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক দর্শনের নানা দিক তুলে ধরেন। এসময় আরও বক্তব্য রাখেন পাঠাগারের প্রশাসনিক কর্মকর্তা মোবারকা বেগম, গ্রন্থাগারিক রেশমিনা, নাজমা আক্তার ও রফিক উদ্দিন প্রমুখ। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৩০ মার্চ, ২০২৬ ৬:৫৪ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান স্বাধীনতা দিবস পালিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান স্বাধীনতা দিবস পালিত বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোহাম্মাদ হাবিব, প্রশাসনিক কর্মকর্তা মোবারকা বেগম, নুরুল আকতার, জয়নাল আবেদীন ও নাজমা আকতার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের জনগণের জন্য মুক্তিযুদ্ধের প্রেরণা এবং সাহসিকতার বার্তা দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মুহুর্ত হিসেবে চিহ্নিত, যা দেশের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য ত্যাগের প্রেরণা দেয়। এসময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৩০ মার্চ, ২০২৬ ৬:৫০ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান স্বাধীনতা দিবস পালিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান স্বাধীনতা দিবস পালিত বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোহাম্মাদ হাবিব, প্রশাসনিক কর্মকর্তা মোবারকা বেগম, নুরুল আকতার, জয়নাল আবেদীন ও নাজমা আকতার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের জনগণের জন্য মুক্তিযুদ্ধের প্রেরণা এবং সাহসিকতার বার্তা দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মুহুর্ত হিসেবে চিহ্নিত, যা দেশের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য ত্যাগের প্রেরণা দেয়। এসময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৫ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে রমজান কর্নার উদ্বোধন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| প্রান্তিকের গণপাঠাগার ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রমজান কর্নার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারি-২০২৬ খ্রি.) সকালে পাঠাগারে আনুষ্ঠানিকভাবে রমজান কর্নারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পুরো পুরো রমজানমাসব্যাপী সকল পাঠকের জন্য কর্নারটি চালু থাকবে। পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা জাহাঙ্গীর আলম, মোবারকা বেগম, রেশমিনা ও নাজমা আকতার। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই রমজান কর্নার পাঠকের আত্মশুদ্ধি, জ্ঞানচর্চা ও আলোকিত জীবনের এক অনন্য আয়োজন। রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মগঠন, আত্মসমালোচনা এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাস। এই পবিত্র সময়কে অর্থবহ করে তুলতে আমরা পাঠকরা কুরআন, হাদিস, তাফসির, ইসলামী ইতিহাস, নৈতিক শিক্ষা ও আত্মউন্নয়নমূলক বই পড়ার সুযোগ লাভ করবে। প্রেস বিজ্ঞপ্তি। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারি পালিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারি পালিত: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে একুশ ফেব্রুয়ারি পালিত হয়েছে। দিবসের শুরুতে সকালে শিক্ষার্থী ও পাঠকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় র্যালি। হাতে জাতীয় পতাকা ও ভাষা শহীদদের স্মরণে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে গ্রামীণ জনপদ। র্যালি শেষে লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, প্রবন্ধ উপস্থাপন ও ভাষা আন্দোলনভিত্তিক বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যময়। পুরো আয়োজন জুড়ে ছিল ভাষা শহীদদের স্মরণ, বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং জ্ঞানচর্চার অঙ্গীকার। আলোচনায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মকে ভাষা ও সংস্কৃতির প্রতি সচেতন করে তোলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একুশ আমাদের আত্মপরিচয়ের প্রতীক, আমাদের অহংকার ও চেতনার উৎস। এ আয়োজনের মাধ্যমে প্রান্তিক জনপদে নতুন প্রজন্মের কাছে মহান একুশের চেতনা ছড়িয়ে দিতে উপকূলীয় পাবলিক লাইব্রেরি সামাজিক ও শিক্ষামূলক দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৯ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত: | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত: প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। আজ ( বৃহস্পতিবার) গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে পাঠাগারের পক্ষ থেকে র্যালী, আলোচনাসভা, কবিতা আবৃতি ও প্রবন্ধপাঠ কর্মসূচীর আয়োজন করা হয়। পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে বিকাল ২ টায় পাঠাগারের সদস্যদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়। পরে পাঠাগারের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও কবিতাপাঠ কর্মসূচী। পাঠাগারের গ্রন্থাগারিক রেশমিনা রেশমির সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন হাজি কালামিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কাদের, শিক্ষানুরাগী ইমরান বিন ইসলাম, ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ জুনাইদ রাসেল, জয়নাল আবেদীন ও নাজমা বেগম। আলোচনাসভায় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণপাঠাগারের বিকল্প নাই। একমাত্র গণপাঠাগার-ই পারে শহর থেকে গ্রামে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। বক্তারা বলেন, ঝিমিয়ে পড়া পাঠাগারগুলোকে সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকার গণপাঠাগারের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে জ্ঞানভিত্তিক সমাজ বির্নিমানে পাঠাগারগুলো ব্যাপক ভুমিকা পালন করতে পারে। অনুষ্ঠান শেষে কবিতা আবৃতি ও পবন্ধপাঠে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস(২০২৬) পালনের নিউজ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| দৈনিক কর্ণফুলী, সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক স্বাধীনমত ও দৈনিক জনবানীতে প্রকাশিত জাতীয় গ্রন্থাগারের নিউজ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৫ জানুয়ারী, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| আজকের দৈনিক কর্ণফুলী, স্বাধীনমত ও দৈনিক জনবানীতে প্রকাশিত উপকূলীয় পাবলিক লাইব্রেরির পাঠক বরণ অনুষ্ঠানের নিউজ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরির নতুন পাঠক বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন প্রান্তিকের গণপাঠাগার ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে ২০২৬ সালের নতুন পাঠক বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৩ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার বিকেল ২ টায় লাইব্রেরির হলরুমে নুতন পাঠকদের বরণ ও অ্যাসাইনমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিন নতুন পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো পাঠাগার আঙিনা। বইয়ের সুবাস, হাসিমুখ আর আগ্রহী দৃষ্টিতে প্রাণ ফিরে পায় উপকূলীয় জনপদের এই জ্ঞানকেন্দ্র। অনুষ্ঠানে নতুন পাঠকদের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র ও শিক্ষাসামগ্রীর উপকরণ তুলে দেওয়া হয়। পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠক বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ লায়ন আমিরুল হক (এমরুল কায়েস), হাজি কালামিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কাদের, পাঠাগারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোহাম্মদ হাবিব ও গ্রন্থাগারিক রেশমিনা রেশমি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বই মানুষের চিন্তা-চেতনার পরিসরকে বিস্তৃত করে এবং মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান ডিজিটাল যুগে তরুণ প্রজন্ম ক্রমেই বই থেকে দূরে সরে যাচ্ছে, এটি একটি উদ্বেগজনক বাস্তবতা। বক্তারা আরও বলেন, বইপাঠ শুধু পরীক্ষায় ভালো ফল করার মাধ্যম নয়, বরং এটি একজন মানুষকে মানবিক, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। নিয়মিত বই পড়ার মাধ্যমে তরুণরা সৃজনশীল চিন্তা, যুক্তিবোধ এবং নৈতিক শক্তি অর্জন করতে পারে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০ জানুয়ারী, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| এক ঝাঁক শিশু শিক্ষার্থীদের আগমনে প্রাণবন্ত উপকূলীয় পাবলিক লাইব্রেরি | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| আজ দক্ষিণ পুঁইছড়ির এক ঝাঁক শিশু শিক্ষার্থীদের আগমনে প্রাণবন্ত হয়ে উঠেছিল প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরি। গ্রামের এই শিশু শিক্ষার্থীরা এখানে এসে যেনো নতুন এক দিগন্ত খুঁজে পেয়েছিল। তাঁরা এই প্রথম পাঠ্য বইয়ের বাইরে বিশাল এক জ্ঞানভাণ্ডারের দেখা পেয়েছে। হাজারো বইয়ের মাঝে নিজের পছন্দর বইটি পড়তে বেশ আগ্রহ দেখিয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক ক্লাসে অংশগ্রহণ করে বহুমুখী জ্ঞানার্জনের বিষয়ে চমৎকার ধারণা লাভ করেছে। তারা সবাই দক্ষিণ পুঁইছড়ি ক্লাসিক কোচিং সেন্টারের স্টুডেন্ট। এই সেন্টারের পরিচালক খান মোহাম্মাদ ওয়ালিদ জানালেন, আমি চাইলে তাদেরকে কোনো পার্কে নিয়ে যেতে পারতাম। কিন্তু তাদেরকে লাইব্রেরিতে নিয়ে আসলাম। শিক্ষার্থীরা এখানে অনেকগুলো বইয়ের সমাহার দেখতে পেয়েছে, বহুমুখী জ্ঞান চর্চার একটি ক্লাসে অংশগ্রহণ করে নিজেদের মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে। এটি তাদের জন্য অনেক বড় পাওয়া। তারা এখানে এসে বহুমুখী জ্ঞানার্জনের বিষয়টি উপলব্ধি করতে পেরেছে। শিক্ষার্থীরা জানান, এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমরা কোনো বইয়ের বাগানে প্রবেশ করেছি। আমরা আগে জানতাম না আমাদের পাশের ইউনিয়নে এত সুন্দর একটি পাঠাগার আছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা: দক্ষিণ পুঁইছড়ি ক্লাসিক কোচিং সেন্টার | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৭ জানুয়ারী, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| The Business Standard পত্রিকায় উপকূলীয় পাবলিক লাইব্রেরি নিয়ে প্রকাশিত বিশেষ ফিচার প্রতিবেদন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| গত ১৯ ডিসেম্বর ২০২৬ ইং তারিখে দেশের প্রথম সারির ইংরেজি দৈনিক The Business Standard পত্রিকায় প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরি নিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ এক ফিচার প্রতিবেদন। প্রতিবেদনে উঠে এসেছে গত ১৬ বছর ধরে একটি দুর্গম ও দুর্যোগপূণ উপকূলীয় জনপদে পাঠাগারের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের যাত্রার ১৬ বছর পর এই প্রথম দেশের প্রথম সারির একটি ইংরেজি দৈনিকে আমাদের পাঠাগার নিয়ে ফিচার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। Coastal Public Library: A 16-year journey through storms on the Chattogram coast This story explores how a small coastal public library in Chattogram Banshkhali has survived cyclones, climate hardship, and years of uncertainty yet continues to stand as a lighthouse of learning for the community. | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৭ জানুয়ারী, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরি পরিদর্শনে সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট রায়হান ছোবহান | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| গত ২৪ ডিসেম্বর ২০২৫ ইং প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে এসেছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট রায়হান ছোবহান। ঘুরে দেখেছেন পাঠাগারের পাঠকক্ষ, বিজ্ঞানাগার, ডকুমেন্টারী আর্কাইভসহ গ্রন্থসম্ভার। কথা বলেছেন পাঠকের সাথে, জানতে চেয়েছেন তাদের অনুভূতি। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৭ জানুয়ারী, ২০২৬ ৭:৩২ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠক সদস্য ফরম বিতরণ শুরু | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| গত ২৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে ১৫ জন শিক্ষার্থী প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরি থেকে নতুন পাঠক সদস্য ফরম সংগ্রহ করেছেন। এই পাঠাগারে আজ তাদের প্রথম পদচারণা। তারা পাঠাগারে হাজারো বইয়ের সম্ভার এবং আর্কাইভ দেখে অভিভূত হয়েছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে ফরম সংগ্রহ করেছেন। এই শিশু শিক্ষার্থীরা যদি পাঠক হয়ে গড়ে উঠতে পারেন। তাহলে এই জনপদ থেকে তৈরি হবে একদল জ্ঞানী, দক্ষ ও চ্যালেঞ্জ গ্রহণকারী প্রজন্ম। জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠুক আমাদের অবহেলিত জনপদ। শুভকামনা নতুন পাঠকদের জন্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৭ জানুয়ারী, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান বিজয় দিবস উদযাপন: | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| গত ২৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে নানা আয়োজনে আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৫ বিজয় দিবস উপলক্ষ্যে পাঠাগারের পক্ষ থেকে র্যালি, আলোচনাসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৭ জানুয়ারী, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান বিজয় দিবস পালনের নিউজ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান বিজয় দিবস পালনের নিউজ চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ, পূর্বদেশ, কর্ণফুলী, সুপ্রভাত , চট্টগ্রাম মঞ্চ ও ঢাকার দৈনিক স্বাধীনমত এবং দৈনিক জনবানীতে প্রকাশিত হয়েছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৩ নভেম্বর, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| শিশু পাঠচক্র সংবাদপত্রে প্রকাশিত নিউজ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| শিশু শিক্ষার্থ ীদের পাঠচক্র অনুষ্ঠানের নিউজ দৈনিক স্বাধীনমত ও দৈনিক পূর্বদেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৩ নভেম্বর, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| শিশু শিক্ষার্থীদের নিয়ে উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে পাঠচক্র অনুষ্ঠিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| এক ঝাঁক শিশু শিক্ষার্থীদের আগমনে শুক্রবার(৩১.১০.২০২৫) প্রাণবন্ত হয়ে উঠেছিল প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরি। স্থানীয় দক্ষিণ পুঁইছড়ি গ্রামের এই শিশু শিক্ষার্থীরা এখানে এসে যেনো নতুন এক দিগন্ত খুঁজে পেয়েছিল। তাঁরা এই প্রথম পাঠ্য বইয়ের বাইরে বিশাল এক জ্ঞানভাণ্ডারের দেখা পেয়েছে। হাজারো বইয়ের মাঝে নিজের পছন্দর বইটি পড়তে বেশ আগ্রহ দেখিয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক ক্লাসে অংশগ্রহণ করে বহুমুখী জ্ঞানার্জনের বিষয়ে চমৎকার ধারণা লাভ করেছে। তারা সবাই দক্ষিণ পুঁইছড়ি ক্লাসিক কোচিং সেন্টারের স্টুডেন্ট। এই সেন্টারের পরিচালক খান মোহাম্মাদ ওয়ালিদ জানালেন, আমি চাইলে তাদেরকে কোনো পার্কে নিয়ে যেতে পারতাম। কিন্তু তাদেরকে লাইব্রেরিতে নিয়ে আসলাম। শিক্ষার্থীরা এখানে অনেকগুলো বইয়ের সমাহার দেখতে পেয়েছে, বহুমুখী জ্ঞান চর্চার একটি ক্লাসে অংশগ্রহণ করে নিজেদের মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে। এটি তাদের জন্য অনেক বড় পাওয়া। তারা এখানে এসে বহুমুখী জ্ঞানার্জনের বিষয়টি উপলব্ধি করতে পেরেছে। শিক্ষার্থীরা জানান, এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমরা কোনো বইয়ের বাগানে প্রবেশ করেছি। আমরা আগে জানতাম না আমাদের পাশের ইউনিয়নে এত সুন্দর একটি পাঠাগার আছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা: দক্ষিণ পুঁইছড়ি ক্লাসিক কোচিং সেন্টার | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৮ অক্টোবর, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠক-ই উপকূলীয় পাবলিক লিাইব্রেরির প্রাণবন্ত শক্তি | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| শুক্রবার ও শনিবার হলো উপকূলীয় পাবলিক লাইব্রেরির জন্য প্রাণবন্ত পাঠকের আনন্দ ও উৎসবমাখা দিন। সপ্তাহের এই ২ দিন পাঠকের উপস্থিতিতে প্রাণবন্ত থাকে পুরো পাঠাগার আঙিনা। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৬ অক্টোবর, ২০২৫ ৫:৫৫ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| সংস্কারের পর প্রাণবন্ত উপকূলীয় পাবলিক লাইব্রেরি | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| দীর্ঘ ১ মাস সংস্কার কাজ শেষে পাঠকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রান্তিক জনপদের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরি। গত শুক্রবার জুমার নামাজ শেষে পাঠকের জন্য পাঠাগারের পাঠ কক্ষ উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন পাঠকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে পুরো পাঠাগার আঙিনা। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৩ আগস্ট, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| শুক্রবারের পাঠচক্র অনুষ্ঠিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে গত ২২ আগস্ট ২০২৫ ইং তারিখে সাপ্তাহিক পাঠচক্র প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। পাঠচক্রে লাইব্রেরির সদস্যরা ‘প্রথম বিশ্ব যুদ্ধ’ বইটির আলোচিত যুদ্ধ েনিয়ে আলোকপাত করেন। পাঠক সদস্যরা পাঠচক্রে নিজেদের মতামত উপস্থাপন করেন। শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় অংশ নেন, সাদিয়া, নাহিদা, ওয়াহিদ, সা’দ, কলি আকতারসহ অারও অনেক পাঠক সদস্য। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৪ আগস্ট, ২০২৫ ৬:৩৯ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বেসরকারি গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কোর্স (ব্যাচ-৬৩) এ অংশগ্রহণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালিত গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কোর্স (ব্যাচ-৬৩) এ অংশগ্রহণ করে প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরি। প্রশিক্ষণে পাঠাগারের গ্রন্থাগারিক রেশমিনা চৌধুরী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ: ১১- ১৪ আগস্ট- ২০২৫ ইং জাতীয় গ্রন্থকেন্দ্র। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৩ আগস্ট, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমে উপকূলীয় পাবলিক লাইবেরির অংশগ্রহণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৯ মে ২০২৫ ইং বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ হলরুমে অনুষ্ঠিত হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে দেশের ৩৯ টি বেসরকারি গ্রন্থাগারের পাঠক/শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ মফিদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সেরা পাঠক/শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৩ আগস্ট, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মাসিক পাঠচক্র অনুষ্ঠিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরির মাসিক পাঠচতক্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৭ জুন ২০২৫ ইং শুক্রবার অনুষ্ঠিত পাঠচক্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোস্তফা আজগর শরীফি । গ্রামের একটি পাঠাগারে এসে পাঠকের উদ্দেশ্যে জ্ঞানগর্ব বক্তব্য রেখেছেন। উনার বক্তব্যে পাঠকরা হয়েছেন অনুপ্রাণিত। চমৎকার উপস্থাপনা। পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন, মাওলানা জাহাঙ্গীর আলম, সানিমুল হুদা শরীফি, তানভীর মাহমুদ শরীফি ও মাওলানা আব্বাছ উদ্দিন নুরী। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৩ আগস্ট, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| মাইলস্টোনে নিহতদের স্মরণে উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে দোয়া মাহফিলর অনুষ্ঠিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| মাইলস্টোনে নিহতদের স্মরণে উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে দোয়া মাহফিলর অনুষ্ঠিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরী ও উপকূলীয় বিজ্ঞান ক্লাবের উদ্যোগে গত ২৬ জুালাই ২০২৫ ইং , শুক্রবার খতমুল কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাহ সোলতানিয়া তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মা. নেজাম উদ্দিন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লাইব্রেরির সভাপতি সাঈফী আনোয়ারুল আজীম, ছনুয়া ইয়ুথ ফাউণ্ডেশনের সভাপতি সানিমুল হুদা শরীফি, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর আলম মোহাম্মদ হাবিব, মাওলানা দিদার হোছাইন, সোলতানিয়া মাদরাসার শিক্ষক হাফেজ ক্বারী ইব্রাহিম, হাফেজ আরিফুল ইসলাম, আকতার হোসাইন ও মিজানুর রহমান প্রমুখ। ## নিউজ: ২৭ ও ২৮ জুলাই দৈনিক পূর্বকোণ, সুপ্রভাত, কর্ণফুলী ও সাঙ্গুতে প্রকাশিত নিউজ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০ মে, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠ মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠ মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বেসরকারি গ্রন্থাগার সমূহের অংশগ্রহণে জাতীয় ভিত্তিক পাঠ কার্যক্রম ২০২৫ এর মূল্যায়ন অনুষ্ঠান গত ২৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। মূল্যায়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরির সভাপতি সাঈফী আনোয়ারুল আজীম। অনুষ্ঠানে মূল্যায়নকারী শিক্ষক, লাইব্রেরির কর্মকর্তা ও পাঠক সদস্যগণ উপস্থিত ছিলেন। মূল্যায়ন অনুষ্ঠানে ক ক্যাটাগরিতে পাঁচজন এবং খ ক্যাটাগরিতে পাঁচজন অংশগ্রহণকারীকে চূড়ান্ত মূল্যায়ন করেন, মূল্যায়ন শেষে সকল অংশগ্রহণকারী ও এলাকার পাঠকদের নিয়ে বই পাঠে সকলের আগ্রহ ও পাঠাগার মুখী হওয়ার জন্য আহ্বান জানান। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০ মে, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বিশ্ব বই দিবসে নিবন্ধ প্রকাশ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৩ এপ্রিল ‘বিশ্ব বই দিবস’ উপলক্ষ্যে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণে প্রকাশিত হয় উপকূলীয় পাবলিক লাইব্রেরির সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের একটি উপ-সম্পাদকীয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০ মে, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের চূড়ান্ত মূল্যায়নে উপকূলীয় পাবলিক লাইব্রেরি | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| সারাদেশের সকল বিভাগ থেকে নির্বাচিত ৩৯টি বেসরকারি গ্রন্থাগার নিয়ে জাতীয় গ্রন্থকেন্দ্রের জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রতিটি গ্রন্থাগার থেকে প্রাপ্ত ৫টি খাতা মূল্যায়ন-উত্তর প্রাথমিকভাবে নির্বাচিত ৭৮জনের মধ্যে আজ ২৪টি গ্রন্থাগারের ৪৮জন শিক্ষার্থীর পাঠ-উত্তর মূল্যায়ন অনুষ্ঠিত হয়। জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে গত ১৯ মে সকাল ১০.৩০টা থেকে এই মূল্যায়ন অনুষ্ঠান শুরু হয়। এই কার্যক্রমে অংশগ্রহণ করে উপকূলীয় পাবলিক লাইব্রেরি। মূল্যায়ন কার্যক্রমে সভপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন লেখক ও গবেষখ অধ্যাপক, ড. কাজী মোস্তাক গাউসুল হক, কবি ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী এবং বাংলাদেশ স্টাডিজ ফোরামের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সমন্বয়ক সাবিদিন ইব্রাহিম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৯ মার্চ, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবস পালনের নিউজ চট্টগ্রামের দৈনিক কর্ণফুলী ও জাতীয় দৈনিক স্বাধীনমতে প্রকাশিত হয়েছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৮ মার্চ, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে রমজান কর্নার উদ্বোধন ও সংবাদপত্রে প্রকাশিত নিউজ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে রমজান কর্নার উদ্বোধন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে চালু করা হয়েছে রমজান কর্নার। শুক্রবার ( ৭ মার্চ ২০২৫) জুমার নামাজের পর পাঠাগারের হলরুমে কর্নারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোহাম্মদ হাবিব, ডা. ফরিদুল ইসলাম , মাওলানা আব্বাস উদ্দীন নুরী, মোবারকা গেবগম ও কলি আকতার। পাঠাগারের সদস্য এবং পাঠকরা কর্নারে প্রতিদিন সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত কুরআন-হাদিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসলামিক বই পড়তে পারবে। পুরো রমজান মাসজুড়ে পাঠকের জন্য কর্নারটি চালু থাকবে। উল্লেখ্য, ২০২২ সাল থেকে রমজান উপলক্ষ্যে প্রতিবছর ‘রমজান কর্নার’ চালু করে আসছে উপকূলীয় পাবলিক লাইব্রেরি। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পাঠাগার থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি এলাকার সড়ক প্রদিক্ষণ শেষে লাইব্রেরির মাঠে এসে শেষ হয়। বিকেলে লাইব্রেরির সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম মোহাম্মদ হাবিব, মো. দিদার হোসাইন, আব্বাছ উদ্দিন নুরী, শাহিনুর রহমান, ফরিদুল ইসলাম, মোবারকা বেগম ও কলি আকতার প্রমুখ। । | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১:০২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালনের নিউজ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালনের নিউজ বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত । চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ, দৈনিক কর্ণফুলী ও দৈনিক চট্টগ্রাম মঞ্চে গ্রন্থাগার দিবস পালনের সংবাদ প্রকাশিত হয়েছে। (জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ ) | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| সংবাদপত্রে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রকাশিত উপসম্পাদকীয় | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ পত্রিকায় উপকূলীয় পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের দুটি উপসম্পাদকীয় প্রকাশিত হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৫ ফেব্রুয়ারী, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ০৫.০২.২০২৫ প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালীর উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। দিবস পালন উপলক্ষ্যে (আজ বুধবার) পাঠাগারের পক্ষ থেকে পাঠক সদস্যদের নিয়ে এক র্যালি বের করা করা হয়। র্যালিটি বিভিন্ন পয়েন্ট প্রদিক্ষণ শেষে পাঠাগারের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে পাঠাগারের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনাসভা। পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম মোহাম্মদ হাবিব, মা. আব্বাস উদ্দিন নুরী, মোবারকা বেগম ,হুরি জান্নাত ও কলি আকতার। আলোচনাসভায় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে গণপাঠাগারের কোনো বিকল্প নাই। পাঠাগার-ই পারে একটি জ্ঞানবান্ধব সমাজ গড়ে তুলতে। বক্তারা বলেন, আমরা যদি শিশুকাল থেকে আমাদের সন্তানদেরকে পাঠাগারমুখী করে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হবে আলোকিত। আলোচনা শেষে পাঠাগারের ১৫০ জন সদস্যকে মেম্বরশীপ কার্ড প্রদান করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থাগার দিবসে সংবাদপত্রে উপকূলীয় পাবলিক লাইব্রেরি | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| আজ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় উপকূলীয় পাবলিক লাইব্রেরি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। দৈনিক সসয়ের আলো, দৈনিক স্বাধীনমত, দৈনিক জনবানী ও দৈনিক পূর্বদেশ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে শুক্রবারের পাঠচক্র | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| সাপ্তাহিক পাঠচক্রের অংশ হিসেবে গত শুক্রবার উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে সাপ্তাহিক পাঠচক্র অনুষ্টিত হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| 'বইপোকার আসর'র স্কুল ভিত্তিক পাঠচক্র | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় পাবলিক লাইব্রেরি পরিচালিত ' বইপোকার আসর'র উদ্যোগে বাঁশখালীর ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ে ' পাঠচক্র ' অনুষ্টিত হয়। পাঠচক্রে বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের ছবিসমূহ |
||||||||||||||||||||||||||||||||||||||||
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে কবিগুরুর জন্মজয়ন্তী পালিত
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান স্বাধীনতা দিবস পালিত (দৈনিক চট্টগ্রাম মঞ্চ, পূর্বদেশ, কর্ণফুলী, সাঙ্গু ও দৈনিক জনবানী
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান শহীদ দিবস পালিত
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মহান শহীদ দিবস পালিত
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে রমজান কর্নার উদ্বোধন
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে রমজান কর্নার উদ্বোধন
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালনের ছবি-৪
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালনের ছবি-৩
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালনের ছবি-৩
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালনের ছবি-২
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালনের ছবি-১
দৈনিক স্বাধীনমত
দৈনিক সুপ্রভাত বাংলাদেশ
দৈনিক কর্ণফুলী
উপকূলীয় পাবলিক লাইব্রেরির নতুন পাঠক বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের চিত্র-5
উপকূলীয় পাবলিক লাইব্রেরির নতুন পাঠক বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের চিত্র-4
উপকূলীয় পাবলিক লাইব্রেরির নতুন পাঠক বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের চিত্র-3
উপকূলীয় পাবলিক লাইব্রেরির নতুন পাঠক বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের চিত্র-2
উপকূলীয় পাবলিক লাইব্রেরির নতুন পাঠক বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের চিত্র-১
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে পাঠচক্র অনুষ্ঠিত
পাঠকে প্রাণবন্ত উপকূলীয় পাবলিক লাইব্রেরি
মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষ্যে উপকূলীয় পাবলিক লাইব্রেরির র্যালী
উপকূলীয় পাবলিক লাইব্রেরির সংগৃহিত ডকুমেন্টারীর আর্কাইভ দেখছেন একদল আইনজীবী
১ জানুয়ারি একসাথে ১০ নতুন পাঠকের নিবন্ধন ফরম সংগ্রহ
এই শীতে কম্বল পেয়ে খুশিতে মাতোয়ারা উপকূলীয় পাবলিক লাইব্রেরির পাঠকরা
জানুয়ারি-২০২৬ এ উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে নিবন্ধিত একঝাঁক শিশু সদস্য
এনজিও সংস্থা রুমী সেন্টার থেকে উপকূলীয় পাবলিক লাইব্রেরির ১৪০ জন সদস্যের জন্য প্রদানকৃত শীতবস্ত্র।
এনজিও সংস্থা রুমী থেকে উপকূলীয় পাবলিক লাইব্রেরির ১৪০ জন সদস্য পেয়েছে শীতবস্ত্র।
১৭ অক্টোবর, শুক্রবার, ২০২৫ ইং তারিখে উপকূলীয় পাবলিক লাই্েব্ররির পাঠকের দৃশ্য
পাঠকের উপস্থিতিতে প্রাণবন্ত উপকূলীয় পাবলিক লাইব্রেরি।
রাতের দৃশ্যতে উপকূলীয় পাবলিক লাইব্রেরি
জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে ২০২৪-২০২৫ অর্থবছরের সংগৃহীত উপকূলীয় পাবলিক লাইব্রেরির বরাদ্দকৃত বই
প্রাণবন্ত উপকূলীয় পাবলিক লাইব্রেরির পাঠচক্র
পছন্দের বইয়ের খোঁজে ক্ষুদে পাঠক
প্রান্তিক জনপদ থেকে উঠে আসা পাঠক সদস্যরা মনোযোগী বিষয়ভিত্তিক ক্লাসে
কম্পিউটার চর্চায় মনোযোগী পাঠক সদস্যরা
পাঠচক্র শেষে এক ফ্রেমে উপকূলীয় পাবলিক লাইব্রেরির শিশু পাঠকরা
আনন্দগগন পরিবেশে উপকূলীয় পাবলিক লাইব্রেরির পাঠকরা
উপকূলীয় পাবলিক লাইব্রেরির পাঠচক্র অনুষ্ঠানে পাঠকের বিপুল উপস্থিতি
শিশু পাঠকদের উপস্থিতির খন্ডচিত্র
শুক্রবারের শিশু পাঠকদের উপস্থিতির খন্ডচিত্র
|
||||||||||||||||||||||||||||||||||||||||