বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার
ইমেইল: swapnobilash.official@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ২৮-০৪-২০১৮
পূর্ণ ঠিকানা: কলেজ স্ট্রিট, পোড়াবাড়ী বাজার, ত্রিশাল, ময়মনসিংহ।
উপজেলা: ত্রিশাল , জেলা: ময়মনসিংহ, বিভাগ: ময়মনসিংহ
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ বিসগগ্র,ময়মন/৩৮, গণগ্রন্থাগার অধিদপ্তর।, ১৫-০৪-২০২৪
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার, কলেজ স্ট্রিট, পোড়াবাড়ী বাজার, ত্রিশাল, ময়মনসিংহ।
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম ২, কিশোর আলো, বিজ্ঞান চিন্তা
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ১১৬১ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম মোঃ আমিরুল ইসলাম
মোবাইল নম্বর ০১৭১০৪০৩১৩৮ , ০১৭১০৪০৩১৩৮ হোয়াটস্যাপ নম্বর ০১৭১০৪০৩১৩৮
আপলোড ডকুমেন্ট
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের কার্যক্রম
১৬ ডিসেম্বর, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
“সেরা পাঠক পুরস্কার” প্রদান ও শুদ্ধ উচ্চারণ,উপস্থাপনা, আবৃত্তি কর্মশালা'র সনদ প্রদান অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
image image image image image image image image image image
মহান বিজয় দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনটি আমাদের স্বাধীনতার চেতনা, ভাষা-সংস্কৃতি ও সৃজনশীল মননের বিকাশে অনুপ্রেরণা জোগায়। বিজয় দিবসের মহিমান্বিত তাৎপর্যকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং পাঠাভ্যাস ও আবৃত্তি চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে “সেরা পাঠক পুরস্কার” প্রদান ও শুদ্ধ উচ্চারণ,উপস্থাপনা, আবৃত্তি কর্মশালা'র সনদ প্রদান অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে স্বপ্নবিলাস উম্মুক্ত পাঠাগার শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের প্রতি আগ্রহবোধ সৃষ্টি করা মূল লক্ষ্য। যা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও জ্ঞানান্বেষণের আগ্রহ বাড়াবে বলে আমরা মনে করি। বিশেষ ধন্যবাদ জানাই, ১। মাসুদ রানা,বিসিএস পশু সম্পদ( ৪৪তম বিসিএস), ২। মো:রাসেল রানা সাগর ( নার্সিং অফিসার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), ৩। মো: সাব্বির হোসেন (ডিরেক্টর, নয়া এগ্রো ইন্ড্রাস্টিজ লি.) ৪। আশিকুর রহমান (শিক্ষক ও সাংবাদিক) ... মন হোক ঋদ্ধ, জ্ঞানে হই সমৃদ্ধ স্বপ্নবিলাস উম্মুক্ত পাঠাগার কলেজ স্ট্রিট, পোড়াবাড়ী বাজার, ত্রিশাল।
২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
পাঠচক্র- ৪
image image
#পাঠচক্র_৪ বই- ছোটদের বেগম রোকেয়া। ---- তিনি ছিলেন নিজের চেষ্টায় গড়ে ওঠা একজন উচ্চশিক্ষিত আদর্শবাদী মানুষ। নারীকে শিক্ষার মাধ্যমে বিকশিত করে আর্থিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে নারী-পুরুষ সাম্যের এক সমাজ প্রতিষ্ঠাই ছিল বেগম রোকেয়ার লক্ষ্য। স্বামীর সামাজিক ও আর্থিক অবস্থান এবং নারীর অর্থনৈতিক মুক্তি সম্পর্কে মুক্ত দৃষ্টিভঙ্গি রোকেয়ার চিন্তা ও কাজের সহায় হয়েছিল। গার্হস্থ্য কাজেও রোকেয়া ছিলেন দক্ষ। ‘সুগৃহিণী’ প্রবন্ধে তিনি সেসব নারীকেই রুচিশীল হিসেবে আখ্যা দিয়েছেন, যারা স্বল্প শ্রম, ব্যয় ও সময়ে ঘরকন্নার কাজ নিপুণভাবে করতে পারে। তিনি মনে করতেন, সুগৃহিণী হতে হলেও সুশিক্ষা আবশ্যক। ‘মতিচুর’ বইয়ের ‘গৃহ’ প্রবন্ধে তিনি ঘরকে মানুষের শারীরিক আরাম ও মানসিক শান্তিনিকেতন হিসেবে উল্লেখ করে সেখানে নারীর অধিকার প্রতিষ্ঠার ওপর জোর দেন। রোকেয়া কোনো কিছু মুখস্থ করাকে ঘৃণার চোখে দেখতেন। ধর্ম শিক্ষায় পবিত্র গ্রন্থের মর্মার্থ অনুশীলন ও অনুধাবনের ওপর তিনি জোর দিয়েছেন। নীতি শিক্ষা ও চরিত্র গঠনের শিক্ষায় তিনি আচরণ অনুশীলনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। শিক্ষাদানের ক্ষেত্রে তিনি ব্যবহারিক কাজের ওপর বেশি জোর দিয়েছেন। তাঁর মতে, মিথ্যা ইতিহাস বা ইতিহাসের নিরেট ঘটনা পাঠ নয়; বরং ইতিহাসকে জীবনের ধারার সঙ্গে মিলিয়ে পাঠ করা এবং তা থেকে দেশপ্রেম শিক্ষা ও স্বাধীনতার প্রেরণা লাভ করা প্রয়োজন। বিজ্ঞানকেও তেমনি ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে দেখার কথা বলেন তিনি। নারী শিক্ষাকে ফলপ্রসূ করতে প্রকৃতি ও বস্তু পাঠ এবং বৃত্তি শিক্ষাকে রোকেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। মূলত রোকেয়ার শিক্ষাদান পদ্ধতি প্রয়োগবাদী দর্শনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যার মুখ্য উদ্দেশ্য ছিল নারীর শারীরিক ও মানসিক ক্ষমতার বিকাশ।
২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ
সম্মিলিত পাঠাগার আন্দোলন-Sammilito Pathagar Andolan সারাদেশের ১০ টি পাঠাগারে আয়োজন করেছে বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৫।
image image image image
সম্মিলিত পাঠাগার আন্দোলন-Sammilito Pathagar Andolan সারাদেশের ১০ টি পাঠাগারে আয়োজন করেছে বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৫। স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার থেকে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী সামিহা (প্রথম), তন্নী (দ্বিতীয়) ও মরিয়ম আক্তার (তৃতীয়)। সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। শিল্পচর্চার গুরুত্ব নিয়ে আলোচক হিসেবে ছিলেন Md. Shahriar Zaman Khan। শিল্পচর্চার আলোচনার মধ্য দিয়ে যিনি পুরো ঘরোয়া অনুষ্ঠানটিকে শিল্পচর্চা হিসেবে বিবেচনা করেছেন। ধন্যবাদ রাসেল রানা সাগর, যিনি আমাদের ছোট্টো প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখতে ভূমিকা রেখেছেন। ধন্যবাদ আমাদের পাঠক, শুভানুধ্যায়ী, শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ ও স্বপ্নসারথিদের।
১০ আগস্ট, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
দেশীয় বৃক্ষরোপণ ও আগ্রাসী গাছ নিয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইন
image image image image
“১৫ প্রজাতির দেশি গাছ রোপণ: জীব বৈচিত্র রক্ষা, পুষ্টি-অর্থ বিবেচনায় এক অনন্য উদ্যোগ” ময়মনসিংহ, ২ আগস্ট ২০২৫ পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে অনুষ্ঠিত হলো ১৬ প্রজাতির দেশি গাছ নিয়ে একটি ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি। স্থানীয় স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পরিবেশকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিটি পরিবেশ উপযোগী গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেছে। আয়োজন করেছে, স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার, সহযোগিতা করেছে ফলদ বাংলাদেশ ফাউন্ডেশন ও স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার। আয়োজনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পরিবেশের ভারসাম্য যেমন হুমকির মুখে, তেমনি হারিয়ে যাচ্ছে দেশীয় গাছপালা ও জীববৈচিত্র্য। এ প্রেক্ষিতে স্থানীয়ভাবে টেকসই পরিবেশ গড়ে তুলতে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী পুষ্টি, অর্থ ও ছায়া প্রদানকারী দেশীয় গাছ রোপণের মাধ্যমে স্থানীয় জলবায়ুর ভারসাম্য রক্ষা সম্ভব। রোপণ করা হয় যেসব গাছ: এই কর্মসূচিতে যে ১৬ প্রজাতির গাছ রোপণ করা হয়েছে তার মধ্যে রয়েছে — ১।কাঠাল ২।জাম ৩।পেয়ারা ৪।তেঁতুল ৫।গাব ৬।ঢেউয়া ৭।চাপালিশ ৮।নিম ৯।কাঠবাদাম ১০।জলপাই ১১।জারুল ১২।অরবড়ই ১৩।আমলকি ১৪।আতাফল ১৫।চালতা এই গাছগুলো শুধু ছায়া নয়, একইসাথে ফল, ফুল, কাঠ এবং পাখিদের আবাসস্থলও নিশ্চিত করে। সচেতনতামূলক বার্তা ও কার্যক্রম কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে বিদেশি আগ্রাসী গাছ না লাগানোর পরামর্শ দেওয়া হয়। ফল গাছ কীভাবে অর্থ, পুষ্টি আর কাঠ একইসাথে প্রদান করে সে সম্পর্কে বলা হয় এবং স্থানীয় পরিবেশ বিশেষজ্ঞদের মাধ্যমে গাছ লাগানোর পদ্ধতি ও পরিচর্যার বিষয়ে ধারণা দেওয়া হয়, প্রদান করা হয় বিদেশি আগ্রাসী গাছ না লাগানোর সচেতনতামূলক লিফলেট। আয়োজকদের বক্তব্য আয়োজক সংগঠনের সমন্বয়কারী রাতুল মুন্সী বলেন, “দেশীয় গাছ লাগানোর মাধ্যমে আমাদের নিজেদের ভূমিকেও পরিবেশ রক্ষায় সক্রিয় করতে পারি। এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে দেশের প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলার বার্তা দিতে চাই।” সমাপ্তি বার্তা মৃদুল হাসান (সাধারণ সম্পাদক, স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার) বলেন, "আমাদের এই আয়ো্নে বহুমাত্রিক উদ্দেশ্য রয়েছে। আমরা ভেবেছি পাখিদের খাদ্যের কথা। কারণ আগের মতো হরেকরকম পাখি এখন চোখে পড়ে না। কারণ পর্যাপ্ত খাদ্য নেই পাখির জন্য। আমরা ভেবেছি পুষ্টির কথা। যা দেশি ফল সবচেয়ে বেশি নিশ্চিত করতে পারে। আমাদের ভূমির গুনাগুণ রক্ষা করতে আমরা দেশিও ঔষধি ও বনজকে গুরুত্ব দিয়েছি।" প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা গড়ে তোলার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। দেশীয় গাছ লাগানোর মাধ্যমে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি আগামীর প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী রেখে যাওয়া সম্ভব হবে।
২৯ জুলাই, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ন
দেশীয় ফল উৎসব
image image image image image image image image
“ভেজাল ছেড়ে আসুন দেশীয় ফলের পানে, সুস্থ থাকি প্রাণ খুলে প্রাণে!” এই স্লোগান নিয়ে আজ শনিবার সকালবেলা পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত দেশীয় ফল উৎসব। আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল—দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। আজকের প্রজন্ম ফাস্টফুড ও বিদেশি ফলের মোহে পড়ে দেশীয় ফলের স্বাদ ও গুণাগুণ ভুলে যেতে বসেছে। এই প্রেক্ষাপটেই ‘স্বপ্নবিলাস’ একটি বিকল্প পাঠ এবং অনুশীলনের পথ দেখিয়েছে। দেশীয় ফল দামে যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুনে ভরপুর। ভেজালমুক্ত ফল নিশ্চিত করণ দেশি ফলেই সম্ভব। উক্ত বিষয়গুলো ছিল উৎসবের প্রধান উদ্দেশ্য। শনিবার ১৯/০৭/২৫
৬ জুলাই, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৫
বর্ষায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে "চিত্রাংকন প্রতিযোগিতা" সম্মিলিত পাঠাগার আন্দোলন-Sammilito Pathagar Andolan কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায়, স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার এর আয়োজনে আজ ৬ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। এই বছর মৌসুমী বায়ু আগে চলে আসায় আষাঢ় এর আগেই দেশজুড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। গ্রীষ্মের খর তাপে প্রকৃতি যখন শুষ্ক রুক্ষ প্রাণহীন, তখন বৃষ্টি নিয়ে আসে নতুন প্রাণ, সজীবতা ও উর্বরতা। শহর কিংবা গ্রাম, হাওর অথবা সাগর, সমতল কিংবা পাহাড় সকল জায়গাতে এই পরিবর্তন লক্ষ করা যায়। --------- আগামী ১৫ শ্রাবণ ১৪৩২ (৩০ জুলাই ২০২৫) এর মধ্যে সম্মিলিত পাঠাগার আন্দোলন এর ফেসবুক পেজ এ অংশগ্রহনকারী প্রতি পাঠাগার থেকে ৩ জন প্রতিযোগীকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘোষণা করা হবে। এছাড়াও সারাদেশের পাঠাগারগুলোর প্রতিযোগিদের মধ্য থেকে জাতীয়ভাবে তিন জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হবে। ------ •বিজয়ীদের পুরস্কার এবং সার্টিফিকেট পাঠাগারে পৌঁছে দেওয়া হবে। পাঠাগারগুলো নিজ সুবিধামত সময়ে পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিবে।
গ্রন্থাগারের ছবিসমূহ

স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার

Library Image
Back