|
জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০ ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১ E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd গ্রন্থাগারের বিস্তারিত তথ্য |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রন্থাগারের নাম: তরুণের অভিযান গ্রন্থাগার
ইমেইল: tavig2003@gmail.com প্রতিষ্ঠার সাল ও তারিখ: ২৪-১২-২০০৩
পূর্ণ ঠিকানা:
গ্রামঃ আচার্য্য, ডাকঘরঃ বৈদ্যের বাজার-৫৬১০, উপজেলাঃ রাজারহাট, জেলাঃ কুড়িগ্রাম।
উপজেলা: রাজারহাট , জেলা: কুড়িগ্রাম, বিভাগ: রংপুর
|
||||||||||||||||||||||||||||||||||||||||
অনুদান সম্পর্কিত তথ্য |
|
|||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের কার্যক্রম |
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ মে, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের ৪টি পত্রিকা নিউজ। ২৬ মে ২০২৬ইং | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| তরুণের অভিযান গ্রন্থাগার এর আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে পুস্তক প্রদর্শনী, বই পাঠ, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পত্রিকা নিউজ। ২৬ মে ২০২৬ইং | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৫ মে, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৫ মে ২০২৬খ্রিঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মজয়ন্তী উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগার এর আয়োজনে পুস্তক প্রদর্শনী, বই পাঠ, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে| ২৫ মে ২০২৬ সোমবার, তরুণের অভিযান গ্রন্থাগারের পাঠক কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানটিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর লিখিত বই সমুহ প্রদর্শন, বই পাঠ কবিতা আবৃত্তি ও পুরুষ্কার বিতরণ করা হয়| অনুষ্ঠানে কবি নজরুলের জীবনী নিয়ে বক্তব্য রাখেন গ্রন্থাগারের সভাপতি, বিকাশ রায় তরুণ, আমন্ত্রিত অতিথি, তপদ্যুতি গোস্বামী, মোঃ হাবীব মেকার, মোঃ মমিনুল ইসলাম, নিগমানন্দ রায়, পল্লব কুমার রায়, মোঃ শহিদুল ইসলাম ও দৈনিক পাঠক নিলাদ্রী রায়, ঋতু রায় তিথী, শ্রাবনী রায়, বন্ধন রায় ও স্থানীয় সুধীজন| এতে গ্রন্থাগারের পাঠক বৃন্দ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহগ্রহন করেন| পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়| | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৮ মে, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৮ মে ২০২৬ খ্রি: (২৫ বৈশাখ ১৪৩৩ বাংলা) বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠচক্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে ২০২৬খ্রিঃ) ২৫শে বৈশাখ ১৪৩৩ বাংলা তরুণের অভিযান গ্রন্থাগারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থাগারের সভাপতি বিকাশ রায় তরুণ। অনুষ্ঠানে কবিগুরুর বিভিন্ন সৃষ্টিকর্ম থেকে কবিতা আবৃত্তি করা হয় এবং পাঠচক্রের মাধ্যমে তাঁর সাহিত্যকর্ম ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন তপদ্যুতি গোস্বামী, মোঃ মহসীন আলী, সনজিত রায়, ববিতা রানী বিশ্বাস, শ্রাবণী রায়, বাসুদেব রায় ও মোঃ হাবিব মিয়া সহ স্থানীয় সুধীজন। এতে গ্রন্থাগারের পাঠকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৩ মে, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৩ এপ্রিল বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২৬ উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৩ এপ্রিল বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২৬ উদযাপনে তরুনের অভিযান গ্রন্থাগার পাঠক কক্ষে এলাকার সুধীজন ও পাঠক পাঠিকাদের নিয়ে বই আড্ডা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নতুন পাঠকদের নিয়ে বয়স ভিত্তিক বই নিয়ে বই আড্ডা অনুষ্ঠিত হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৫ এপ্রিল, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে পান্তা-ভাত, বই-আড্ডা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| তরুণের অভিযান গ্রন্থাগারে আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে পান্তা-ভাত, বই-আড্ডা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র গ্রন্থারের সদস্য, পাঠক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। দিন ব্যাপী অনুষ্ঠান মালায় শুরুতেই পান্তা ভাত পরিবেশন, বই নিয়ে আলোচনা ও সংগীতানুষ্ঠানের অায়োজন করা হয়। এবং সংগীত শিল্পীদের মাঝে বই উপহার প্রদান করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৪ এপ্রিল, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনে তরুণের অভিযান গ্রন্থাগার বই-আড্ডা, রচনা. আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আয়োজন করেছে। ২৭ মার্চ দিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা প্রভাত চন্দ্র রায়, অবঃ শিক্ষক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব স্বপন কুমার রায়, প্রধান শিক্ষক, রামকাজ্জি সপ্রাবি। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মন্টু মিয়া, মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ মাছুম পাটোয়ারি, স্থানীয় সুধীজন ও নিয়মিত পাঠকবৃন্দ। জনাব বিকাশ চন্দ্র রায় তরুন এর সভাপতিত্বে বই-আড্ডা, রচনা. আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২১ শে ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২১ শে ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তরুণের অভিযান গ্রন্থাগারে শিশু পাঠকদের নিয়ে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র গ্রন্থাগারের সভাপতি, সাধারণ সম্পাদক, গ্রন্থাগারিক ও সদস্যবৃন্দ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| গ্রন্থাগার দিবসটি উদযাপনে সকাল ১১.০০ টায় গ্রন্থাগার চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বৈদে্যর বাজার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রন্থাগারে এসে শেষ হয়। পরে গ্রন্থাগারের সভাপতি বিকাশ রায় তরুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় বক্তব্য রাখেন, গ্রন্থাগারের সাধারণ সম্পাদক নিগমানন্দ রায়, গ্রন্থাগারিক সুবা রায়, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম এবং পাঠক সিমা রায় প্রমুখ। বক্তারা বলেন, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। বিকাল ৩ ঘটিকায় বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন পাঠকবৃন্দ, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের ছবিসমূহ |
||||||||||||||||||||||||||||||||||||||||
৮ মে ২০২৬ খ্রি: (২৫ বৈশাখ ১৪৩৩ বাংলা) বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন এর পত্রিকা নিউজ
৮ মে ২০২৬ খ্রি: (২৫ বৈশাখ ১৪৩৩ বাংলা) বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন
২৩ এপ্রিল বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২৬ উদযাপন
পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপনে আলোকিত রাজারহাট পত্রিকায় নিউজ
পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে পান্তা-ভাত, বই-আড্ডা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন
তরুণের অভিযান গ্রন্থাগার ভবন সমুহ
৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ এর আলোকিত রাজারহাট পত্রিকায় প্রকাশিত নিউজ
৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ এর ৈদনিক যুগের আলো পত্রিকায় প্রকাশিত নিউজ
|
||||||||||||||||||||||||||||||||||||||||