|
জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০ ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১ E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd গ্রন্থাগারের বিস্তারিত তথ্য |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রন্থাগারের নাম: বজলুর রহমান গ্রন্থাগার
ইমেইল: bazlurrahmangronthagar@gmail.com প্রতিষ্ঠার সাল ও তারিখ: ২৭-১১-২০২১
পূর্ণ ঠিকানা:
গ্রাম: সদরপুর পঞ্চায়েতপাড়া, পোঃ বেগম রোকেয়া স্মৃতি, পায়রাবন্দ,মিঠাপুকুর, রংপুর-৫৪৬০।
উপজেলা: মিঠাপুকুর , জেলা: রংপুর, বিভাগ: রংপুর
|
||||||||||||||||||||||||||||||||||||||||
অনুদান সম্পর্কিত তথ্য |
|
|||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের ছবিসমূহ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের সম্মুখভাগের ব্যানার সহ ছবি
অভ্যন্তরীণ অংশের ছবি
অভ্যন্তরীণ অংশের ছবি
|
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের কার্যক্রম |
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৮ জুলাই, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয়ভিত্তিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বজলুর রহমান গ্রন্থাগার এর উদ্যোগে জাতীয় গ্রন্থকেন্দ্র এর নির্দেশনায় জাতীয়ভিত্তিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী/ পাঠকরা অংশগ্রহণ করেন। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আবু রায়হান, পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি স্কুল এন্ড কলেজ এর শিক্ষকবৃন্দ। ২৪ এর জুলাই নিয়ে স্মৃতিচারষ করেন আগত অতিথিবৃন্দ। এরপর শিক্ষার্থী/অংশগ্রহণকারীদের নিকট থেকে জুলাই নিয়ে স্মৃতিচারণমূলক অনুভূতি শোনেন। চিত্রাঙ্কন/ রচনা প্রতিযোগীয় অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জনকে সেরাদের সেরা পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বজলুর রহমান গ্রন্থাগারের সভাপতি গোলাম রব্বানী সরকার রাজু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব Shafiqul Islam Shafiq, বাস্তবায়নে সহযোগীতা করেন শায়খ আহমেদ সানি, শাহরিয়ার সাকিব, রাফি, নাকিব প্রমুখ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৩০ জুন, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বজলুর রহমান গ্রন্থাগার এর উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বজলুর রহমান গ্রন্থাগার, সদরপুর, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর এর উদ্যোগে গত ২৬ জুন ২০২৬ বৃক্ষরোপন অভিযান কর্মসূচী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক হোসেন, উপস্থিত তরুণ উদ্যোক্তা ও বিসমিল্লাহ হাউজিং এর চেয়ারম্যান শেখ রেজোয়ান। আমন্ত্রিত অতিথিরা গাছ লাগানোর বিষয়ে জনগণকে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন এবং বক্তব্য শেষে তিনটি গাছের চারা রোপন করেন। উক্ত অনুষ্ঠানে গ্রন্থাগারের সকল সদস্যসহ স্থানীয় জনগণের মাঝে ২৩০ টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা তুলে দেওয়া হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৩০ জুন, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগীতায় বজলুর রহমান গ্রন্থাগার এর অংশগ্রহণ প্রসংগে | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত, বাংলাদেশের বেসরকারি গ্রন্থাগার গুলোর মাধ্যমে সারা দেশব্যাপী পরিচালিত "জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম" এ অংশগ্রহণকারী সারাদেশের "প্রতিযোগী শিক্ষার্থী"দের নির্বাচিত মূল্যায়নকারীদের যাচাইয়ে উত্তীর্ণ, জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক নির্বাচিত মূল্যায়নকারীদের যাচাই এ নির্বাচিত "সেরা মেধাবী পাঠক"দের জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে চূড়ান্ত মূল্যায়ন অনুষ্ঠান শেষে "বাংলাদেশ শিল্পকলা একাডেমি"র "জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন" এ সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী, দু' বিভাগের সম্মানিত সচিব, উপ সচিব, পরিচালক, সহকারী পরিচালক এবং সম্মানিত বিচারক গণের উপস্থিতিতে "সনদ ও পুরস্কার বিতরণ" অনুষ্ঠানের বিভিন্ন দৃশ্য। উক্ত অনুষ্ঠানে "উত্তম মানের সেরা মেধাবী পাঠক" এর পুরস্কার গ্রহণ করে বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর এর শিক্ষার্থী মোছাঃ মরিয়ম খাতুন এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার "সফল গ্রন্থাগার" "বজলুর রহমান গ্রন্থাগার" এর সনদ ও পুরস্কার গ্রহণ করেন প্রতিনিধি মোঃ আবু রায়হান, বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৩০ জুন, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বজলুর রহমান গ্রন্থাগার এর আয়োজনে কবিতা আবৃত্তি ও আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বজলুর রহমান গ্রন্থাগার এর আয়োজনে কবিতা আবৃত্তি ও আলোচনাসভার আয়োজন করা হয়। গত ২৬ মে ২০২৬ তারিখে বজলুর রহমান গ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আবু রায়হান ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন অত্র গ্রন্থাগারের পরিচালনা কমিটির সদস্যসহ গ্রন্থাগারের সকল পাঠকগণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রন্থাগারের যুগ্ন সম্পাদক মোঃ গোলাম আযম (ডালিম)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীর হোসাইন, সাহিত্য সম্পাদক। আমন্ত্রিত অতিথিদের হতে প্রথমেই কাজী নজরুল ইসলাম জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন মোঃ শফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে নজরুল এর জীবনাদর্শ ও সাহিত্যকর্ম নিয়ে বিশদভাবে আলোচনা করেন। এতে সাধারণ শিক্ষার্থী ও উপস্থিত স্রোতাগণ নজরুল সম্পর্কে সাম্যকজ্ঞান লাভ করেন। উপস্থিত গ্রন্থাগারের পাঠক ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্য হতে নজরুলের লেখা কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিচারকমন্ডলীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট ১৩ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবু রায়হান। তিনি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার পাশাপাশি নজরুল এর গান ও কবিতার আলোকে বিভিন্ন পঙক্তি এর ব্যাখ্যা বিশদভাবে আলোচনা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সমপনি বক্তব্য প্রদান করেন বজলুর রহমান গ্রন্থাগারের সভাপতি জনাব মোঃ গোলাম রব্বানী সরকার। অনুষ্ঠানটির প্রাণবন্ত উপস্থাপনা করেন গ্রন্থাগারের নির্বাহী সদস্য আবু নাঈম। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০ জানুয়ারী, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| গ্রন্থাগারের সাম্প্রতিক ছবি | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| গ্রন্থাগারের অভ্যন্তরে বিভিন্ন লেখকরে লেখা বই দিয়ে সাজানো হয়েছে বিশেষ কর্নার। একর্নারগুলো মুলত তৈরী করা হয়েছে একজন লেখকের লেখার মূল্যায়নসহ পাঠকদের কাছে পরিচিতিকরণের জন্য। আমরা পাঠকদের চাহিদার প্রেক্ষিতে গ্রন্থাগারে কিচু উন্নয়নমূলক কাজ করা হয়েছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৫ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জাতীয়ভিক্তিক গ্রন্থপাঠ কার্যক্রম অনুষ্ঠিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৫ এর অংশ হিসেবে আজ পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজ হলরুমে বজলুর রহমান গ্রন্থাগারের সার্বিক সহযোগিতায় একটি পাঠচক্র অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্র হতে প্রেরিত নির্বাচিত দুটি বই হুমায়ুন আহমেদ এর লেখা 'তোমাদের জন্য ভালোবাসা' এবং জহির রায়হানের লেখা আরেক ফাল্গুন। বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গালর্স স্কুল এন্ড কলেজ এবং পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় থেকে মোট ৩০ জন শিক্ষার্থী পাঠচক্রে অংশগ্রহণ করে। প্রত্যেক শিক্ষার্থী তাঁদের পঠিত বইয়ের উপর দুই মিনিট করে অভব্যক্তি প্রকাশ করে এবং লিখিত মূল্যায়ন জমা প্রদান করে। উক্ত পাঠ মূল্যায়ন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মোঃ মাহেদুল আলম অংশগ্রহণকারী শিক্ষার্থী/পাঠকদের মাঝে মোট ১০ জনকে বিজয়ী করে বই উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক আদিল ফকির। তিনি তাঁর বক্তব্যে সৃজনশীল কার্যক্রম সচল রাখার জন্য সর্বস্তরের মানুষকে উদ্দুদ্ধ করেন। তিনি সুন্দর ও মানবিক জীবন গঠনের জন্য শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সম্মানিত মূল্যায়নকারী হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ মোঃ মাহেদুল আলম, সহকারী শিক্ষক মোঃ আবু রায়হান এবং সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন মোঃ গোলাম রব্বানী সরকার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ গোলাম আযম। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৫ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বজলুর রহমান গ্রন্থাগারের পাঠক/শিক্ষার্থীদের নিয়ে রংপুর বইমেলা পরিদর্শন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে রংপুর বিভাগীয় বইমেলা ২০২৫ উপলক্ষে গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে বজলুর রহমান গ্রন্থাগারের পাঠক/ শিক্ষার্থীদের নিয়ে রংপুর বইমেলা পরিদর্শন করা হয়। উক্ত বইমেলা পরিদর্শনে অংশগ্রহণ করেন বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গালর্স স্কুল এন্ড কলেজ এর প্রায় ৭০ জন শিক্ষার্থী , গ্রন্থাগারের অন্যান্য পাঠক ও পরিচালনাকারী কমিটির সদস্যবৃন্দ সহ কয়েকজন সংিশ্লষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মহোদয়। মেলায় আগত বজলুর রহমান গ্রন্থাগারের পাঠক/শিক্ষার্থীদের মাঝে বইপড়ার গুরুত্ব ও জীবন গঠনে বইয়ের ভূমিকা নিয়ে সুন্দর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ইনামুল হক ও উপগ্রন্থাগারিক জনাব রাসেল রানা। বজলুর রহমান গ্রন্থাগারের পক্ষ থেকে বইমেলায় আগত পাঠক/শিক্ষার্থীদের মাঝে বিশিষ্ট কথাসাহিত্যিক ও রম্য লেখক বিশ্বজিৎ দাস এর লেখা বইসমূহ উপহার হিসেবে প্রদান করা হয়। উল্লেখ্য, উক্ত মেলায় পাঠক /শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস উপস্থিত থেকে সবাইকে অটোগ্রাফ প্রদান করেন এবং সবাইকে বইপড়ার জন্য উৎসাহিত করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় গ্রন্থকেন্দ্রের মাননীয় পরিচালক মহোদয় আগত পাঠক/ শিক্ষার্থীদের মাঝে সৌজন্য সাক্ষাত করেন এবং ফটোসেশনে অংশগ্রহণ করেন। তিনি সবাইকে বইপড়ার প্রতি আহবান করেন। সত্যিকারের মানুষ হওয়ার জন্য এবং নিজেকে জানার জন্য বইপড়ার বিকল্প নেই বলে তিনি জানান। সবশেষে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মহোদয় রংপুর বিভাগের কবি সাহিত্যিকসহ সর্বস্তরের সাহিত্যানুরাগী ব্যক্তিবর্গের সাথে সাহিত্য আড্ডায় যুক্ত হয়ে রংপুরের সাহিত্যচর্চার খোঁজ খবর নেন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৮ ডিসেম্বর, ২০২৫ ২:৪০ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| রংপুর বিভাগীয় বইমেলা উপলক্ষে প্রচারকার্য পরিচালনা | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থকেন্দ্র এর আয়োজনে রংপুর বিভাগীয় বইমেলা ২০২৫ উপলক্ষ্যে বেসরকারী গণগ্রন্থাগার কর্মীদের নিজস্ব উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ৪৫ টি ফেস্টুন/ব্যানার টানানো হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের পাশাপাশি বেসরকারি গ্রন্থাগার সমূহ নিজ উদ্যোগে প্রচারকার্যে সহেযাগীতার জন্য রংপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্যমান জায়গায় ফেস্টুন/ ব্যানার টানানো হয়। এতে সাধারণ জনগণসহ স্থানীয় বিভিন্ন স্কুল/কলেজ সমুহে লিফলেট বিতরণ করা হয়। জনসাধারণকে বইমেলায় আসার জন্য আগ্রহী করে তুলতে এ প্রচারকার্য পরিচালনা করা হয়। সর্বাধিক মানুষের কাছে বইমেলার সংবাদটি পৌছেঁ দিতে শহর জুড়ে মাইকিং এর ব্যবস্থা করা হয়। প্রানবন্ত একটি উৎসবমুখর বইমেলা উপহার দেওয়ার জন্য রংপুরের বিভিন্ন পাঠাগারকর্মীরা এতে অংশগ্রহণ করে। উক্ত বইমেলার প্রচারকার্যে সার্বিকভাবে সহযোগীতা ও নেতৃত্ব দেন বজলুর রহমান গ্রন্থাগারের সদস্যরা। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৪ অক্টোবর, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| শিশুসাহিত্যিক ফারুক হোসেন এর ছড়াবই বৃষ্টির কাছে শিখি এর বইপাঠ ও আাবৃত্তি প্রতিযোগীতা ২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বুজরুক তাজপুর আাদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল ছাত্রছাত্রীদের মধ্যে বিশিষ্ট শিশুসাহিত্যিক ফারুক হোসেন এর লেখা ছড়ারবই বৃষ্টির কাছে শিখি বইটি বিতরণ করা হয়। গত ০৯ অক্টোবর ২০২৫ তারিখে স্কুুল হলরুমে উক্ত বইপাঠ ও ছড়া আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান ্অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আদিল ফকির, প্রতিষ্ঠাতা- ফকিরবাড়ি পল্লী জাদুঘর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের সভাপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্বাগত বক্তব্য প্রদান করেন বজলুর রহমান গ্রন্থাগারের সাহিত্য সম্পাদক নবীর হোসাইন। অনুষ্ঠানে সন্চালনা করেন অত্র স্কুলের ধর্মীয় শিক্ষক জনাব আবু রায়হান। ছড়া আবৃত্তি প্রতিযোগীদের মধ্যে দুইটি গ্রুপে মোট ০৬ জনকে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৪ অক্টোবর, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন ২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| রংপুর বিভাগরে ০৮ টি জেলার সকল পাঠাগারকর্মী , পাঠক, লেখক, কবি ও সংস্কৃতিমনাদের নিয়ে গত ০৪ অক্টোবর ২০২৫ তারিখে দিনব্যাপী প্রায় ৪ শতাধিক ব্যক্তিদের নিয়ে পাঠক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক, শিশুসাহিত্যিকসহ বিভিন্ন পাঠাগারকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক জনাব ইনামুল হক উক্ত অনুষ্ঠানে সশরীীরে উপস্থিত থেকে রংপুর বিভাগের সকল পাঠাগারকর্মী ও পাঠকদের গঠনমূলক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ আগস্ট, ২০২৫ ৫:৩৩ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বইপাঠ ও আবৃত্তি প্রতিযোগীতা | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বজলুর রহমান গ্রন্থাগার এর উদ্যোগে ছড়ার জাদুকর জগলুল হায়দার এর লেখা দুটি বই আমি শুধু মানুষ হবো ও মনের ইশকুল এর বইপাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা গত ০৭ আগস্ট ২০২৫ তারিখে বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজ হলরুম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক হোসেন, বিশিষ্ট শিশুসাহিত্যিক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ ইয়ার আলী এবং গীতিকার ও ছড়াকার কামরুজ্জামান দিশারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করেন স্কুলের শিক্ষার্থীরা। উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন বজলুর রহমান গ্রন্থাগারের সাহিত্য সম্পাদক ছড়াকার নবীর হোসাইন। ছড়াকার জগলুল হায়দারের লেখা দুইটি শিশুতোষ বইয়ের উপর প্রতিযোগিতার জন্য তিন সদস্য বিশিষ্ট এটি বিচারক প্যানেল নির্ধারণ করা হয়। নিধারিত দুইটি বইয়ের উপর মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে ১০ জন শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রকাশনা প্রতিষ্ঠান বাবুই এর স্বত্বাধিকারী জনাব কাদের বাবু। বিশেষ অতিথির বক্তব্যে জনাব ফারুক হোসেন বলেন, তথ্য প্রুযিক্তির যুগে মানুষ বই বিমুখ ও মোবাইলের প্রতি আসক্ত। মানুষকে বইমুখী করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। এছাড়াও বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী ও মোহাম্মদ ইয়ার আলী উক্ত অনুষ্ঠানে আগত সবাইকে বইপড়া সহ পাঠাগারে বইপাঠের জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেন এবং উপস্থিত সকলকে স্বরচিত কবিতা পড়ে শোনান। অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণাসহ স্বাগত বক্তব্য রাখেন ছড়াকার কামরুজ্জামান দিশারী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উপস্থিত সকল নারী শিক্ষার্থীদের রোকেয়ার মত করে গড়ে উঠার আহ্বান জানান। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান আয়োজক কমিটিসহ বজলুর রহমান গ্রন্থাগারের পক্ষ থেকে ছড়ার জাদুকর জগলুল হায়দারকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি জনাব গোলাম রব্বানী সরকার তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ আগস্ট, ২০২৫ ২:০৫ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বৃক্ষরোপন কর্মসূচী ২০২৫ উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বজলুর রহমান গ্রন্থাগার এর উদ্যোগে গত ০৮ আগস্ট ২০২৫ বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক হোসেন, উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার আদিল ফকির। আমন্ত্রিত অতিথিরা গাছ লাগানোর বিষয়ে জনগণকে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন এবং বক্তব্য শেষে তিনটি গাছের চারা রোপন করেন। উক্ত অনুষ্ঠানে পাঠাগারের সদস্যসহ স্থানীয় জনগণের মাঝে ১১০ টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা তুলে দেওয়া হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||