|
জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০ ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১ E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd গ্রন্থাগারের বিস্তারিত তথ্য |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রন্থাগারের নাম: আলোর পথযাত্রী পাঠাগার
ইমেইল: info@alorpothjatri.com প্রতিষ্ঠার সাল ও তারিখ: ১১-০৭-২০১৮
পূর্ণ ঠিকানা:
গ্রাম : ছোট বিনাইরচর, ডাকঘর : আড়াইহাজার-১৪৫০, উপজেলা : আড়াইহাজার, জেলা : নারায়ণগঞ্জ।
উপজেলা: আড়াইহাজার , জেলা: নারায়ণগঞ্জ, বিভাগ: ঢাকা
|
||||||||||||||||||||||||||||||||||||||||
অনুদান সম্পর্কিত তথ্য |
|
|||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের কার্যক্রম |
||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯ এপ্রিল, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| আলোর পথযাত্রী পাঠাগারের উদ্যোগে ও মিথিলা টেক্সটাইলের সহযোগিতায় শুক্রবার (১৭ এপ্রিল) ১২ জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯ এপ্রিল, ২০২৬ ৬:২৭ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| শুভ বাংলা নবব্ষ উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| আলোর পথযাত্রী পাঠাগারের উদ্যোগে শুভ বাংলা নববর্ষ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ নানা কার্যক্রম্র পরিচালিত হয়েছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯ এপ্রিল, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| দরিদ্রদের মাঝে আলোর পথযাত্রী পাঠাগারের ঈদ উপহার | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথযাত্রী পাঠাগারের পক্ষ থেকে দরিদ্র্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে (১৯ মার্চ ২০২৫) পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সফুরউদ্দিন প্রভাতের নেতৃত্বে ছোট বিনাইরচর এলাকায় আলোর পথযাত্রী পাঠাগার প্রাঙ্গন থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। এ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্য সামগ্রীসহ পুরুষদের জন্য লুঙ্গি, নারীদের জন্য শাড়ি ও থ্রি-পিস। প্রায় একশ’ পরিবারের নিকট ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১০ এপ্রিল, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ওয়েভ সাইট চালু | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তির ব্যাপক ব্যবহার করে পৃথিবী দ্রুত এগিয়ে চলছে, যেখানে ছাপাখানায় মুদ্রিত বই, পত্র-পত্রিকা ও অন্যান্য দলিল থেকে প্রয়োজনীয় তথ্য ও জ্ঞান সংগ্রহের পদ্ধতিও পাল্টে যাচ্ছে ক্রমশ। প্রযুক্তি যেমন আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোর মধ্যে গতির সঞ্চার করেছে তেমনি গ্রন্থাগারে প্রযুক্তির ব্যবহার গ্রন্থাগার পরিচালনার কাজগুলোকে সুসংগঠিত করেছে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে হয়েছে উন্নত প্রযুক্তির আবিষ্কার এবং মানুষ সেই নিত্য নতুন আবিষ্কারের সাথে খাপ খাইয়ে নিজেকে মানিয়ে নিচ্ছে। গ্রন্থাগারগুলো যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সাথে চলার চেষ্টা করছে। গ্রন্থাগারের মূল লক্ষ্য সঠিক সময়ে সঠিক তথ্য সঠিক ব্যবহারকারীদের হাতে পৌছে দেয়া। এজন্যই গ্রন্থাগারগুলোতে পাঠক চাহিদার প্রতি লক্ষ্য রেখে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সময়ের সাথে তাল মিলিয়ে আলোর পথযাত্রী পাঠাগার চালু করেছে অনলাইনভিত্তিক গ্রন্থাগার। এর প্রেক্ষিতে চালু করা হয়েছে আলোর পথযাত্রী পাঠাগার এর নিজস্ব ওয়েব সাইট www.alorpothjatri.com। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১০ এপ্রিল, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| কবি নজরুলের ১২৫তম জন্মবার্ষিকী | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এর ১২৫তম জস্মবার্ষিকী উপলক্ষ্যে ২০২৪ সালের ২৫ মে আলোর পথযাত্রী পাঠাগারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোর পথযাত্রী পাঠাগার ও বাঁচবো বাঁচাবো সমাজসেবা সংগঠন এর যৌত আয়োজনে অনুষ্ঠনে সভাপতিত্ব বাঁচবো বাঁচাবো সমাজ সেবা সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক মোশারফ মাতুব্বর, সফুরউদ্দিন প্রভাত, খন্দকার লুৎফুন নাহার, মোয়াজ্জেম মামুন, চিত্রকর মনিরুজ্জামান মানিক, এ বি নুরুল হক, ওসমান ভ‚ইয়া, লুৎফর রহমান, ওমর ফারুক, ডালিয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন প্রেম, বিরহ-বেদনা ও সাম্যের মানুষ। তিনি ছিলেন বাংলা সাহিত্য-সংগীত তথ্য সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় কাজী নজরুল ইসলামের লেখনী ধূমকেতুর মতো আঘাত করে জাগিয়ে তুলেছিল বাঙালিকে। তাঁর সমস্ত ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, লেখনী, মেধা, মানবতাবাদী বাণী সবকিছু ছিল মানুষের জন্য। পরে নজরুল সংগীত পরিবেশন করেন মুশফিকা আফরিন মম। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১০ এপ্রিল, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| সামাজিক কার্যক্রম/পবিত্র ঈদুল ফিতর/২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পবিত্র ঈদুল ফিতর-২০২৫ এ আলোর পথযাত্রী পাঠাগারের পক্ষ েথেকে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, খাদ্য সামগ্রী অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১০ এপ্রিল, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থাগার দিবস | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উপলক্ষৌ র্যালী, আলোচনা সভা করা হয়েছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের ছবিসমূহ |
||||||||||||||||||||||||||||||||||||||||
সাবেক পুলিশের ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনকে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) আলোর পথযাত্রী পাঠাগারের পক্ষ থেকে বই উপহার দেয়া হয়।সাহিত্যিক আড্ডা
সাহিত্যিক আড্ডা
আালোর পথযাত্রী পাঠাগারে সামাজিক অবক্ষয়ে পাঠাগারের ভূমিকা শীর্ষক আলোচনা
আলোর পথযাত্রী পাঠাগারে সাহিত্যিক আড্ডা
|
||||||||||||||||||||||||||||||||||||||||