|
জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০ ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১ E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd গ্রন্থাগারের বিস্তারিত তথ্য |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রন্থাগারের নাম: লীলাবতী গ্রন্থাগার
ইমেইল: lilabatilibrary@gmail.com প্রতিষ্ঠার সাল ও তারিখ: ২৫-০৪-২০২১
পূর্ণ ঠিকানা:
বাসুদেবালয়, গ্রামঃ বলইবুনিয়া, ডাকঘরঃ তালবাড়ী বলইবুনিয়া-৮৭৩০, উপজেলাঃ বেতাগী, জেলাঃ বরগুনা
উপজেলা: বেতাগি , জেলা: বরগুনা, বিভাগ: বরিশাল
|
||||||||||||||||||||||||||||||||||||||||
অনুদান সম্পর্কিত তথ্য |
|
|||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের কার্যক্রম |
||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ এপ্রিল, ২০২৬ ৭:৫৮ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ে উচ্ছ্বসিত লীলাবতী গ্রন্থাগার একাদশ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন ৬ নং কাজিরাবাদ ইউনিয়নের অন্তর্গত জামির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কালিকাবাড়ী বন্ধু ক্লাব আয়োজিত দুইদিন ব্যাপী একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে কালিকাবাড়ী বন্ধু ক্লাব একাদশ, লীলাবতী গ্রন্থাগার একাদশ, ফ্রেন্ড ক্লাসিক ফুটবল একাদশ এবং নাদিরা এন্টারপ্রাইস একাদশ এই চারটি দল অংশগ্রহণ করে এবং রেফারি মোঃ এনামুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে টুর্নামেন্টটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়। ফাইনাল রাউন্ডে 'লীলাবতী গ্রন্থাগার একাদশ' বনাম 'কালিকাবাড়ী বন্ধু ক্লাব একাদশ' বেলা অনুষ্ঠিত হয় এবং ২-১ গোলের ব্যবধানে কালিকাবাড়ী বন্ধু ক্লাব একাদশকে হারিয়ে লীলাবতী গ্রন্থাগার একাদশ বিজয় লাভ করে। চ্যাম্পিয়ন দল লীলাবতী গ্রন্থগার একাদশকে টুর্নামেন্ট শেষে পুরস্কার তুলে দেয়া হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ এপ্রিল, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| “লীলাবতী গ্রন্থাগার” কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জামির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদেরকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে পুরস্কার প্রদান। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "লীলাবতী গ্রন্থাগার" কর্তৃক বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন জামির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন রা হয় এবং ৫ জন বিজয়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, বই এবং শিক্ষা উপকরন পুরস্কৃত করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ এপ্রিল, ২০২৬ ৬:৫৩ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| “লীলাবতী গ্রন্থাগার” কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদেরকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে পুরস্কার প্রদান। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "লীলাবতী গ্রন্থাগার" কর্তৃক বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন রা হয় এবং ৫ জন বিজয়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, বই এবং শিক্ষা উপকরন পুরস্কৃত করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ এপ্রিল, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| “লীলাবতী গ্রন্থাগার” কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জামির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতা এবং বিজয়ীদেরকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে পুরস্কার প্রদান। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "লীলাবতী গ্রন্থাগার" কর্তৃক বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন জামির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতার আয়োজন রা হয় এবং ৫ জন বিজয়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, বই এবং শিক্ষা উপকরন পুরস্কৃত করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ এপ্রিল, ২০২৬ ৬:৪০ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| “লীলাবতী গ্রন্থাগার” কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতা এবং বিজয়ীদেরকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে পুরস্কার প্রদান। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "লীলাবতী গ্রন্থাগার" কর্তৃক বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতার আয়োজন রা হয় এবং ৫ জন বিজয়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, বই এবং শিক্ষা উপকরন পুরস্কৃত করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ এপ্রিল, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠক ও পাঠাগার আন্দোলনে "লীলাবতী গ্রন্থাগার" এর অগ্রগণ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ 'অমর সাহিত্য সম্মাননা' স্মারক প্রদান। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| 'গ্রন্থ জ্ঞানের উৎস, আলোকিত মানুষ হতে বই পড়ুন' প্রতিপাদ্যকে সামনে রেখে অমর প্রকাশনীর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সাতটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে পাঠক ও পাঠাগার আন্দোলনে "লীলাবতী গ্রন্থাগার"এর অগ্রগণ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ 'অমর সাহিত্য সম্মাননা' স্মারক প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, বাংলা একাডেমীর সম্মানিত উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম ও নাট্য ব্যক্তিত্ব শংকর শাওজল এবং স্মারক গ্রহণ করেন গ্রন্থাগারটির প্রতিষ্ঠাতা বাসুদেব রায়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের ছবিসমূহ |
||||||||||||||||||||||||||||||||||||||||
“লীলাবতী গ্রন্থাগার” পরিদর্শন করেন বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন ৫ নং বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ নাসির উদ্দিন খান।
“লীলাবতী গ্রন্থাগার” পরিদর্শন করেন বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সজল চন্দ্র শীল।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব আফসানা বেগম এর কাছ থেকে “বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিকদের গ্রন্থাগার ব্যবস্থাপনায় জ্ঞান ও দক্ষতা উন্নয়ন” বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করছে গ্রন্থগারটির প্রতিষ্ঠাতা বাসুদেব রায়।
লীলাবতী গ্রন্থাগার এর কার্যালয়, ঠিকানাঃ বাসুদেবালয়, গ্রামঃ বলইবুনিয়া, ডাকঘরঃ তালবাড়ী বলইবুনিয়া-৮৭৩০, উপজেলাঃ বেতাগী, জেলাঃ বরগুনা, বিভাগঃ বরিশাল।
পাঠক ও পাঠাগার আন্দোলনে "লীলাবতী গ্রন্থাগার" এর অগ্রগণ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ 'অমর সাহিত্য সম্মাননা' স্মারক প্রদানের সংবাদ সংকলন।
পাঠক ও পাঠাগার আন্দোলনে "লীলাবতী গ্রন্থাগার" এর অগ্রগণ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ 'অমর সাহিত্য সম্মাননা' স্মারক প্রদান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "লীলাবতী গ্রন্থাগার" কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন এবং রচনা লিখন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের সংবাদ সংকলন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের “গনগ্রন্থাগার অধিদপ্তর” কর্তৃক "লীলাবতী গ্রন্থাগার" এর রেজিস্ট্রেশন সনদ গ্রহণ করছেন গ্রন্থাগারটির প্রতিষ্ঠাতা বাসুদেব রায় (মনোজ)।
"বরগুনা জেলা সরকারি গণগ্রন্থাগার" এর গ্রন্থাগারিক জনাব মোঃ দেলুয়ার হোসেন এবং জুনিয়র গ্রন্থাগারিক গোলাম মোঃ আক্তার ফারুক মহোদয়ের লীলাবতী গ্রন্থাগার পরিদর্শন।
বন্যার্ত অসহায় মানুষের দুর্ভোগ উত্তরণের জন্য বন্যার্তদের ত্রাণ তহবিলে লীলাবতী গ্রন্থাগার এর অনুদান প্রদানের সংবাদ সংকলন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের “জাতীয় গ্রন্থকেন্দ্র” অধিদপ্তরের উপগ্রন্থাগারিক জনাব মোঃ রাসেল রানা মহোদয়ের লীলাবতী গ্রন্থাগার পরিদর্শন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের “জাতীয় গ্রন্থকেন্দ্র” অধিদপ্তরের উপগ্রন্থাগারিক জনাব মোঃ রাসেল রানা মহোদয়ের লীলাবতী গ্রন্থাগার পরিদর্শন।
লীলাবতী গ্রন্থাগার এর পাঠকদের সমন্বয়ে পাঠচক্র।
লীলাবতী গ্রন্থাগার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান (ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জনাব পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বরগুনা এবং জনাব অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরগুনা)
লীলাবতী গ্রন্থাগার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের ছবি (ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জনাব পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বরগুনা)
বীর মুক্তিযোদ্ধা বীরেন চন্দ্র রায়, সভাপতি, লীলাবতী গ্রন্থাগার।
বাসুদেব রায় (মনোজ), প্রতিষ্ঠাতা, লীলাবতী গ্রন্থাগার।
|
||||||||||||||||||||||||||||||||||||||||