|
জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০ ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১ E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd গ্রন্থাগারের বিস্তারিত তথ্য |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রন্থাগারের নাম: দোআঁশ পাবলিক লাইব্রেরী
ইমেইল: kobiislamrafiq@gmail.com প্রতিষ্ঠার সাল ও তারিখ: ০১-০১-২০১৭
পূর্ণ ঠিকানা:
শহীদ মিনার সংলগ্ন. গাবতলী, বগুড়া
উপজেলা: গাবতলী , জেলা: বগুড়া, বিভাগ: রাজশাহী
|
||||||||||||||||||||||||||||||||||||||||
অনুদান সম্পর্কিত তথ্য |
|
|||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের কার্যক্রম |
||||||||||||||||||||||||||||||||||||||||
| ১ জুন, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে গাবতলীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী পালন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে গাবতলীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা, বই প্রদর্শনী ও কবিতা পাঠে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইনকিলাবের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান মহসিন আলী রাজু। লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুল বারী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা নাট্যজন কবির রহমান, বাংলাদেশ স্কাউট গাবতলী উপজেলা সম্পাদক মো: জুলফিকার আলী, গ্রাম ও সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ তাজুল ইসলাম লিটন ও ব্যবসায়ী নিজামুল হক। স্বাগত বক্তব্য রাখেন দোআঁশ পাবলিক লাইব্রেরির সভাপতি কবি ইসলাম রফিক। কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন কবি এস এম আনিছুর রহমান, কবি সিকতা কাজল ও আকতার হোসেন। কবিতা আবৃত্তি করেন কবি রিফাহ তামান্না, কবি শাকিবুল শাকিল, কবি মাহাবুব টুটুল, কবি মনসুর রহমান তানসেন ও কবি হাবীবুল্লাহ জুয়েল। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৭ মে, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| দোআঁশ পাবলিক লাইব্রেরি’র আয়োজনে বগুড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন পালন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বগুড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিন পালন করা হয়েছে| বুধবার (১৩ মে, ২০২৬) সন্ধ্যায় ম্যাক্স মোটেলে বগুড়া লেখক চক্র পাঠাগার ও দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে জন্মদিন পালন করা হয়| পাঠাগারের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কবিতা পাঠে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ| ¯^াগত বক্তব্য রাখেন দোআঁশ পাবলিক লাইব্রেরী ও বগুড়া লেখক চক্র পাঠাগারের সভাপতি কবি ইসলাম রফিক ও পাঠাগারের সাধারণ সম্পাদক ছড়াকার আমির খসরু সেলিম| সম্মানিত অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বগুড়া ইয়্যথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু| কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন একতারা সম্পাদক কবি মতিয়ার রহমান ও বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক কবি অনন্য রাসেল| শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল গ্রুপের জেনারেল ম্যানেজার আব্দুর রহিম| কবি সিকতা কাজলের সঞ্চালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন কবি আবু রায়হান, কবি মাহাবুব টুটল, কবি এস এম আনিছুর রহমান, শম্পা রাণী মোহন্ত ও মাহবুব এ ইলাহী মিঠু| আলোচনা সভা শেষে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শম্পা রাণী মোহন্ত, এস এম আনিছুর রহমান ও মনসুর রহমান তানসেন| উপস্থিত ছিলেন সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি আমিনুল ইসলম রনজু, কবি সাহানা আক্তার, কবি আব্দুল আলিম, কবি শাকিবলু শাকিল প্রমুখ| | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৭ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে মহান বিজয় দিবস 2025 পালন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| দোআঁশ পাবলিক লাইব্রেরির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গাবতলী শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাইব্রেরীর সহ-সভাপতি মোঃ আব্দুল বারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের। দোআঁশ পাবলিক লাইব্রেরীর সভাপতি কবি ইসলাম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস গাবতলী উপজেলা শাখার সম্পাদক জুলফিকার আলী, জাসাস গাবতলী উপজেলা শাখার সভাপতি আরেফুর রহমান লিটন, কবি ও সাংবাদিক আমির খসরু সেলিম, ভাষাসৈনিক গাজীউল হক স্মৃতি পরিষদের সভাপতি কবি ও বাচিক শিল্পী শাহানুর শাহিন, কবি সিকতা কাজল, জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক কবি অনন্য রাসেল ও গাবতলী সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মইনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরীয়ান তাওহীদ ইসলাম তানসিন। বক্তারা, দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবসের আকাঙ্খা বাস্তবায়নের জন্য সকলকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহবান জানান। বার্তা প্রেরক ইসলাম রফিক সভাপতি দোআঁশ পাবলিক লাইব্রেরী ০১৭১২-৬২৬৪২৬ | ||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের ছবিসমূহ |
||||||||||||||||||||||||||||||||||||||||
১৩ মে, ২০২৬ তারিখে সন্ধ্যায় ম্যাক্স মোটেলে বগুড়া লেখক চক্র পাঠাগার ও দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিনের আলোচনা সভার প্রকাশিত সংবাদের ছবি|-2
১৩ মে, ২০২৬ তারিখে সন্ধ্যায় ম্যাক্স মোটেলে বগুড়া লেখক চক্র পাঠাগার ও দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিনের আলোচনা সভার প্রকাশিত সংবাদের ছবি|-1
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিনের আলোচনা সভার ব্যানার
বুধবার (১৩ মে, ২০২৬) সন্ধ্যায় দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিনের আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ
দোআঁশ পাবলিক লাইব্রেরি’র আয়োজনে বগুড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন পালন
লাইব্রেরীতে কবি সিকতা কাজল
১৬ ডিসেম্বর, ২০২৫ (মঙ্গলবার) বিকালে বগুড়ার গাবতলী শহীদ মিনার চত্বরে দোআঁশ পাবলিক লাইব্রেরির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে
১৬ ডিসেম্বর, ২০২৫ (মঙ্গলবার) বিকালে বগুড়ার গাবতলী শহীদ মিনার চত্বরে দোআঁশ পাবলিক লাইব্রেরির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের।
মহান বিজয় দিবস 2025 এ দোআঁশ পাবলিক লাইব্রেরীল পুস্পস্তবক
মহান বিজয় দিবস 2025 এ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
১৬ ডিসেম্বর, ২০২৪ মহান বিজয় দিবস উপলক্ষে অালোচনা সভা
১৬ ডিসেম্বর, ২০২৪ মহান বিজয় দিবস উপলক্ষে অালোচনা সভা
|
||||||||||||||||||||||||||||||||||||||||